সহেলি মিত্র, কলকাতা: সিরিয়াল প্রেমীদের জন্য রইল খারাপ খবর। ঝাঁপ বন্ধ হতে চলেছে আরও একটি বিখ্যাত মেগা ধারাবাহিকের। নিশ্চয়ই ভাবছেন কোন ধারাবাহিক? তাহলে জানিয়ে রাখি, শোনা যাচ্ছে যে স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee) শেষ হতে চলেছে। যার ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ মুখ্য চরিত্রে অভিনয় করা নায়িকা স্বস্তিকা দত্তের।
শেষ হচ্ছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’?
সূত্রের খবর, অভিনেত্রী জানিয়েছেন যে ধারাবাহিক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার তরফেও বিষয়টি তাঁকে জানানো হয়েছে বলে খবর। এই সিরিয়ালের মাধ্যমেই দীর্ঘ ৮ বছর পর ছোট পর্দায় ফেরেন স্বস্তিকা। এই মেগা ধারাবাহিকটিকে বেশ পছন্দও করেছিলেন দর্শকরা। কিন্তু কথায় আছে না, যার শুরু আছে তার শেষও আছে। ধারাবাহিকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
মন খারাপ অভিনেত্রীর
সিরিয়ালের শেষ দিনের শুটিং খুব শীঘ্রই হবে বলে খবর। এদিকে অভিনেত্রীর কথায়, ‘মন খারাপ হচ্ছে ভীষণ। স্নেহাশিসদা যতটা ভালোবেসে লিখেছিলেন, ততখানি ভালোবেসে আমরা কাজটা করেছি। সব গল্পের তো একটা শেষ থাকে।কিছু গল্প এমন হয়, যা দর্শকের মধ্যে চিরকাল থেকে যায়। প্রফেসর বিদ্যা ব্যানার্জি তেমনই এক গল্প। প্রচুর ভালোবাসা, প্রচুর সাফল্য নিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক।’
আরও পড়ুন: ধনতেরাসে কী কী কেনা শুভ আর কোন জিনিস এড়িয়ে চলবেন? রইল সম্পূর্ণ তালিকা
কী প্রতিক্রিয়া সাধারণ দর্শকদের?
এদিকে সিরিয়াল বন্ধ নিয়ে অনেকে অনেক প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘বেশ ভালোই হচ্ছিলো সিরিয়ালটা।’ অপর একজন লেখেন, ‘আমার খুব প্রিয় সিরিয়াল বিদ্যাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে অনেক আশীর্বাদ রইলো।’ অন্য এক দর্শক লিখেছেন, ‘খারাপ লাগছে শেষ হয়ে যাচ্ছে।’