=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৪ মাস ধরে বন্ধ পেনশন, বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো তো চলেই এল। অথচ পেনশন প্রাপকদের মুখে হাসি নেই। উল্টে এই বয়সে রাস্তায় নেমে পেনশনের (Pension) দাবিতে বিক্ষোভে শামিল হলেন সকলে। হ্যাঁ ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল হুগলীর বাঁশবেড়িয়া পুরসভার (Bansberia Municipality) সামনে। পেনশনের দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্তদের উৎসবের আবহে হকের টাকা না পেয়ে হতাশ বহু পেনশনভোগী। অভিযোগ, দীর্ঘ ৪ … Read more

নতুন সভাপতি পেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, দায়িত্ব পেলেন অধ্যাপক লালু দাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একটু একটু করে বদলাচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল। আসলে রাজ্যের সার্বিক উন্নতিই বর্তমান ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য। তাই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে কোমর বেঁধে কাজ করছে সমস্ত দপ্তর। ঠিক সেই আবহে এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে (WBBSE President) হয়ে গেল বড়সড় রদবদল। পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হল … Read more

টালা প্রত্যয়ের প্যান্ডেলে ঢুকতে লাগছে ২১৪ টাকা! তুঙ্গে বিতর্ক, ক্ষোভ প্রকাশ দর্শনার্থীদের

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শিরোনামে উঠে এসেছে টালা প্রত্যয় (Tala Prattoy)। দুর্গাপুজোর (Durga Puja 2026) প্যান্ডেল হপিং করতে গিয়ে চক্ষু চড়কগাছ সকলের, অভিযোগ, গেটের মুখে টাকা দিলেই নাকি দেখা যাবে টালা প্রত্যয়ের ঠাকুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। আজ তৃতীয়া, মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়েছে ঠাকুর দেখার হিড়িক। পুজো প্যান্ডেলে ভিড় … Read more

“আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে” প্রশান্ত বর্মণের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

আনিষা চৌধুরী, কলকাতা: বারংবার আদালতের নির্দেশ তথা সময় বেঁধে দেওয়ার পরেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মণ (Prashanta Barman)। কলকাতা হাই কোর্টকে (Calcutta High Court) বুড়ো আঙুল দেখিয়ে তার নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন রাজগঞ্জের সাসপেন্ডেড বিডিও (Block Development Officer)। কিন্তু মঙ্গলবার সেখানেও স্বস্তি পেলেন না তিনি। প্রশান্তের আবেদন খারিজ করে দিল বিচারপতি … Read more

“সম্ভব নয়”, অভিষেকের আবেদন খারিজ করে ফের ঝটকা দিল হাইকোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অভিষেককে (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠান তৃণমূল সাংসদ। এদিকে তারই মধ্যে বড় ধাক্কা খেলেন তিনি। পুলিশের নোটিশের বিরুদ্ধে দায়ের করা মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আদালতের তরফ … Read more

শিলিগুড়িতে PNB-র CSP-কে ডিম থেরাপি মহিলাদের, কারণ কী? ছড়াল চাঞ্চল্য

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খলময় হয়ে ওঠে যে বাকবিতণ্ডার মাঝেই মহিলাদের ছোড়া ডিমের হামলার মুখে পড়েন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট (CSP) সীতিকা রায় সিংহ (PNB CSP Egg Attack)। লজ্জায় ও অপমানে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। আর সেই খবর প্রকাশ্যে … Read more

গৃহবধূর সাথে দরজা বন্ধ রেখে চলত…! পরকীয়া সন্দেহে শিক্ষককে মারধর জলপাইগুড়িতে

প্রীতি পোদ্দার, কলকাতা: পরকীয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে (Jalpaiguri)। গ্রামের এক গৃহবধূর সঙ্গে সরকারি শিক্ষকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) নিয়ে মহা শোরগোল শুরু হল গ্রামবাসীদের মধ্যে। হাতেনাতে শিক্ষককে পাকড়াও করে ব্যাপক মারধর করেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কী ঘটেছিল? প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, … Read more

নবম-দশমের শিক্ষক নিয়োগের সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ SSC-র, কবে ইন্টারভিউ?

অনন্যা সরকার, কলকাতা: অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল। দেবীপক্ষের সূচনা হতেই এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীরা পেলেন সুখবর। দ্বিতীয়ার দিন (১২ অক্টোবর) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য ইন্টারভিউ পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের একটি সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের নবম-দশম শ্রেণির দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার  (2nd SLST, IX-X) অংশ হিসেবে … Read more

চালু হল দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার এসি বাস, রইল রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপুরবাসীদের জন্য সুখবর। এবার বাসে করে দিঘা যাওয়া হয়ে গেল আর সহজ। চালু হয়ে গেল সরাসরি দুর্গাপুর থেকে বাঁকুড়া, সিমলাপাল, শিলদা ও ঝাড়গ্রাম হয়ে দিঘা যাওয়ার (Durgapur Digha Bus) এসি বাস পরিষেবা। দুর্গাপুর সিটি সেন্টার থেকে এই বাসটি ছাড়ে বেলা ১১:৫০-এ এবং দিঘা পৌঁছায় রাত ১০:২৫-এ। আসুন তাহলে এই নতুন শীতাতপ নিয়ন্ত্রিত … Read more

বহরমপুরে হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৪৪ ছাত্রী, মাদক মেশানোর অভিযোগে আটক রাঁধুনি

আনিষা চৌধুরী, কলকাতা: হস্টেলের খাবারে আরশোলা, টিকটিকি পাওয়ার ঘটনা নতুন নয়। খাবারের গুণমান নিয়ে কমবেশি সমস্ত পড়ুয়াদেরই অনেক অভিযোগ থাকে। তবে এবার যে তথ্য সামনে এসেছে, তা সাংঘাতিক। মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore) ছাত্রীদের হস্টেলের (Girls Hostel) খাবার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের খাবার খাওয়ার পর একসঙ্গে ৪৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। অসুস্থ ছাত্রীদের … Read more