=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ফের ED দফতরে হাজিরা দিলেন ইন্দ্রনীল সেন

আনিষা চৌধুরী, কলকাতা: আরও একবার ইডির (ED) দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ক্ষমতায় থাকা অবস্থায় প্রাক্তন মন্ত্রীর করা দুর্নীতি নিয়ে সরব ইডি। তাঁর কাছে সমস্ত সংস্থার গত ১০ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি চেয়েছে কেন্দ্রীয় … Read more

বাতিল ২৭ লাখ, ফের শুরু যাচাই-বাছাই! অক্টোবরে অন্নপূর্ণা যোজনার ৩০০০ কারা পাবেন?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কিস্তি কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে বলে জানালেও আগস্ট বা সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে ছাড়া হয়েছিল টাকা। গত মাসে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। তবে … Read more

“আশা করি টিকা নিয়েছেন..” মহুয়ার পুলিশকে ‘কামড়’ কাণ্ডে বিস্ফোরক কাঞ্চন গুপ্তা

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্ঞানেশ কুমারের ইস্যু নিয়ে গোটা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। আর এবার সেই একই ইস্যু নিয়ে দিল্লির রাজপথে নামে ইন্ডিয়া জোট। গতকাল মঙ্গলবার, ইন্ডিয়া জোটের আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিরোধী সাংসদদের। এমনকি মমতাপন্থী তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকেও (Mahua Moitra) পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়। শুধু তাই নয় পুলিশের হাতে … Read more

দাড়ি কেটে পুলিশের চোখে ধুলো! দুবাই পালানোর আগেই দিল্লি থেকে গ্রেফতার বর্ধমানের ‘ভুয়ো’ চিকিৎসক

প্রীতি পোদ্দার, কলকাতা: দাঁড়ি কামিয়েও হল না শেষ রক্ষা, মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে (Indira Gandhi International Airport) দুবাই যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়লেন বর্ধমানের ভুয়ো চিকিৎসক (Fake  Doctor) শেখ সাইদুল। জানা গিয়েছে, মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। আর তারপরেই এই ধরপাকড়। আপাতত তাঁকে ট্রানজিট রিমান্ডে … Read more

হল না শেষ রক্ষা, চিকিৎসাধীন অবস্থায় SSKM-এ মৃত্যু পূর্বস্থলীর মণ্ডল সভাপতি সুজিত হালদারের

প্রীতি পোদ্দার, কলকাতা: বিফলে গেল চিকিৎসকদের শেষ চেষ্টা। বুধবার সাতসকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল বিজেপির পূর্বস্থলী (Purbasthali) উত্তর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদারের (Sujit Halder Dies)। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বিজেপি নেতার পরিবার। এদিকে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে … Read more

দত্তপুকুরে যুবতীর রহস্যমৃত্যু, ‘লাভ জিহাদ’-র অভিযোগে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: সম্প্রতি দত্তপুকুর থানা এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘হিন্দু জাগরণ মঞ্চ’ (Hindu Jagran Manch)-এর অভিযোগ, ওই তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার চেষ্টা (Love Jihad Case) ও অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করার ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার যথাযথ তদন্ত ও … Read more

জমজমকপূর্ণ হবে মহালয়ার অনুষ্ঠান, মঙ্গল থেকেই রেড রোডে বন্ধ যান চলাচল

অনন্যা সরকার, কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বাঙালির শ্রেষ্ঠ পুজো (Durga Puja 2026)। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটিই প্রথম দুর্গাপুজো। কলকাতা ও জেলায় জেলায় মানুষ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সরকার পরিবর্তনের সাথে সাথে পুজো উপলক্ষে বেশ কিছু নতুন নিয়মও দেখতে চলেছেন কলকাতাবাসী। নিরাপত্তাজনিত কারণে দুর্গাপুজো চলাকালীন কলকাতার বেশ কয়েকটি রাস্তায় … Read more

পাহাড় কাটা বন্ধ হবে পুরুলিয়ায়, আশ্বাস বিজেপি বিধায়কের

আনিষা চৌধুরী, কলকাতা: পাহাড় কাটা নিয়ে ফের উত্তপ্ত পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরের বেড়ো এলাকা। ঐতিহ্যবাহী চণ্ডী পাহাড়ে (Chandi Hill) পাথর উত্তোলনের অভিযোগ ঘিরে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। পাহাড় রক্ষার দাবিতে ইতিমধ্যেই মিছিল, অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার মানুষ। তাদের এই বিক্ষোভে এবার স্বস্তির বার্তা দিলেন মামণি বাউড়ি (Mamoni Bauri)। সোমবার চণ্ডী পাহাড় পরিদর্শনে এসে পাহাড় কাটার কাজ … Read more

মহালয়ার আকাশে উড়বে ৩০০০ ড্রোন, বিজয়া সম্মিলনী নিয়েও বড় উদ্যোগ রাজ্যের

আনিষা চৌধুরী, কলকাতা: টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান তো সবাই দেখেছেন, কিন্তু দেবীর আগমনটা যদি আকাশ পথে হয়? তাহলে কেমন লাগবে? কলকাতায় এ বার মহালয়ার (Mahalaya) অনুষ্ঠান ঘিরে থাকছে এমনই একটি বিশেষ চমক। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত মেগা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ৩ হাজার ড্রোনের মিলিত ড্রোন শো (Drone)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) … Read more

৩০০০-র জায়গায় ১৫০০, অর্ধেক হয়ে গেল অন্নপূর্ণা যোজনা! বিডিওর দ্বারস্থ মহিলা

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমান সরকারের অন্নপূর্ণা যোজনার প্রকল্প অনুযায়ী প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে ঢোকার কথা। কিন্তু সেই টাকা যদি হঠাৎ অর্ধেক হয়ে যায়? এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ৩২ বছরের গৃহবধূ অনন্যা আশের সঙ্গে। অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা। কিন্তু সেই টাকার বদলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে … Read more