=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন অ্যাডমিট না পেলেও আটকাবে না পরীক্ষা, তৃতীয় সেমিস্টারের আগে বিজ্ঞপ্তি WBCHSE-র

অনন্যা সরকার, কলকাতা: আজ (২১ সেপ্টেম্বর) উচ্চ মাধ্যমিক ২০২৭ পরীক্ষার তৃতীয় সেমিস্টার (Higher Secondary Semester III) শুরু হতে চলেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই করম পুজো ও উপনির্বাচনের কারণে নির্দিষ্ট কিছু দিনের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তার ফলে অ্যাডমিট কার্ডে দু’বার সংশোধনী বা … Read more

টুলুর সংস্থার সমস্ত বরাত বাতিল, ডাকা হবে নতুন টেন্ডার, জানিয়ে দিলেন পুরমন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: বেপাত্তা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল (Tulu Mondal)। পাথর এবং বালির বেআইনি কারবারে যুক্ত ছিলেন তিনি। এমনকি তাঁরই আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ কোটি কোটি টাকা এবং সোনা। তবে এবার বেআইনি কারবারি টুলুর সংস্থার সমস্ত কাজের বরাত বাতিল করার নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির … Read more

উন্নয়নে ১৬০০ কোটি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি, পুরুলিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে পালিত হচ্ছে করম পুজো। বিশেষ করে জঙ্গলমহলে আজ উৎসবের আমেজ। পুরুলিয়ায় করম পুজো ঘিরে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর সেখানেই অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কোটি কোটি টাকার উন্নয়নের কাজের ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আদিবাসী আন্দোলনের … Read more

পাঁচ বছরেই ভেঙে পড়ল মমতার আমলে তৈরি সেতু, এখন কলার ভেলাই ভরসা গ্রামবাসীদের

অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগনা: টিকলো না পাঁচ বছরও। তৃণমূলের গড় যেমন ভেঙে খানখান, তেমনই তৃণমূল সরকারের আমলে ৩২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সেতুটি (Bridge) নির্মাণের পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে জলে ভেঙে পড়লো। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে কালু নদীর ওপর কংক্রিটের কাঠামোটি ভেঙে পড়ে। সেতুটি নদীর এক পাড়ের আবাদ গঙ্গাধরপুর গ্রাম … Read more

অযোগ্যরা আবাস যোজনার টাকা না ফেরালেই জেল, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের

আনিষা চৌধুরী, কলকাতা: কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আবাস যোজনার সুবিধা পাওয়ার পরেও যাঁদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে। মন্ত্রীর দাবি, প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে চিহ্নিত … Read more

কুকুরের মতো মুখের সাপ উদ্ধার হাওড়ায়, অদ্ভুতদর্শন সরীসৃপকে দেখতে ভিড় এলাকাবাসীর

অনন্যা সরকার, হাওড়া: হাওড়ার গ্রামে ধরা পড়ল সুন্দরবনের সামুদ্রিক কুকুরমুখো সাপ (Dog-faced Water Snake)। সাপটিকে দেখা গেছে হাওড়ার শ্যামপুরের পলতাবেড়িয়া অঞ্চলে। এই কুকুরমুখো সাপ উদ্ধার হওয়ার ঘটনাটি পরিবেশবিদ ও বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই মৃদু বিষধর সাপটি এক স্থানীয় বাসিন্দার মাছধরার মুগরিতে আটকে পড়েছিল। বিরল সাপটিকে দেখতে এলাকার মানুষের ঢল নামে। পরে সাপ … Read more

এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, পথে নেমে বিক্ষোভ হাওড়ার মহিলাদের

আনিষা চৌধুরী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না পাওয়ার অভিযোগে শনিবার হাওড়ার উদয়নারায়ণপুরে শুরু হলো বিক্ষোভ। পথে নামলেন আবেদনকারী একাধিক মহিলা। লেবুতলা ও ঝাউতলা এলাকায় উদয়নারায়ণপুর থেকে পুরশুরা যাওয়ার … Read more

বেলেঘাটা-আইটি সেন্টার রুটে প্রথমবার চলল পুশ ট্রলি, অরেঞ্জ লাইনে বড় মাইলফলক মেট্রোর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইনের বাকি অংশের মেট্রো চলাচলের ক্ষেত্রে বড় মাইলফলক অর্জন করে নিল মেট্রো কর্তৃপক্ষ (Rapid Transit)। জানা যাচ্ছে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনে প্রথমবারের মতো চালানো হয়েছে পুশ ট্রলি। মেট্রো রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই অংশে পরিদর্শনের কাজ শেষ হয়েছে। বসানো গিয়েছে ভায়াডাক্ট এবং ব্যালাস্ট বিহীন … Read more

সিভিক ভলান্টিয়ারদের ছুটিতে নতুন নিয়ম, SOP জারি কলকাতা পুলিশের

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজো আসতে খুব একটা বেশি দিন দেরি নেই। তারই মাঝে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)-দের  নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। সিভিকদের এবার ছুটি নেওয়ার আগে বেশ কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়ম ঠিকঠাক ভাবে মানলে তবেই কিন্তু ছুটি মিলবে নইলে নয়। বিশেষ করে ছুটি নিতে চাইলে আগাম অনুমতি নেওয়া এখন অবশ্যক বলে খবর। … Read more

খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে দামি তামার তার চুরি দুষ্কৃতীদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিনব চুরি বাঁকুড়ায় (Bankura)। জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত কুশদীপ এলাকায় রাতের অন্ধকারে খুঁটি থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার মাটিতে ফেলে তার ভিতর থেকে মূল্যবান তামার তার লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এমনকি একই সঙ্গে চুরি গিয়েছে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত পাম্প মেশিন এবং অন্যান্য সরঞ্জাম। এই নজিরবিহীন চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং … Read more