=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

KKR নয়, হার্দিক পান্ডিয়াকে ছো মেরে নিচ্ছে এই দল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিতে পারেন ভারতীয় অলরাউন্ডার। এরপর একে একে হার্দিকের নামের সাথে জুড়ে গিয়েছিল একাধিক ফ্রাঞ্চাইজির নাম। তবে এবার শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে নিতে পারে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। সেক্ষেত্রে মুম্বই দলে চলে যাবেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার অর্শদীপ সিং, এমনটাই সূত্রের খবর।

KKR নয়, হার্দিক পান্ডিয়া যেতে পারেন PBKS-এই

স্পোর্টস্টারের এক রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাব কিংস হার্দিক পান্ডিয়ার সাথে একটি ট্রেড চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে, হার্দিককে নিয়ে ইতিমধ্যেই নাকি মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি। সেক্ষেত্রে সব ঠিক থাকলে ফাস্ট বোলার অর্শদীপ সিংকে দলে নিয়ে হার্দিক পান্ডিয়াকে ছাড়তে পারে মুকেশ আম্বানির দল MI।

কয়েকটি সূত্র দাবি করছে, সব ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে দলে নেওয়ার কথা ঘোষণা করতে পারে পাঞ্জাব কিংস। একইভাবে মুম্বইয়ের তরফেও জানিয়ে দেওয়া হতে পারে হার্দিকের বদলির নাম। যদিও এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ পর্যন্ত যদি হার্দিককে পাঞ্জাব কিংস ছো মেরে নেয়, তবে ভারতীয় তারকাকে দলে নেওয়ার স্বপ্নভঙ্গ হবে কলকাতা নাইট রাইডার্সের!

আরও পড়ুন: ‘ভারত শুধু আমাদের বাণিজ্যিক অংশীদার, এর থেকে বেশি কিছু নয়!’ সতর্ক করল রাশিয়া?

প্রসঙ্গত, সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। যার জেরে কলকাতার অধিনায়কের আসন এখন শূন্য। সেই শূন্যস্থান ভরাট করতেই হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট! কিছু সূত্র এও জানিয়েছিল, পান্ডিয়াকে পেতে মুম্বই ম্যানেজমেন্টের সাথেও নাকি যোগাযোগ করে KKR! তবে শেষ পর্যন্ত পাঞ্জাবের চালে ভারতীয় ক্রিকেটারকে অধিনায়ক করার স্বপ্ন চুরমার হতে পারে কলকাতার!

Leave a Comment