Vi সস্তায় নিয়ে এল ৩০ জিবি ডেটা সহ ২০টি OTT অ্যাপের কম্বো প্ল্যান, কত টাকায় মিলবে?

অনন্যা সরকার, কলকাতা: টেলিকম সেক্টরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে এন্টারটেইনমেন্ট ও ডেটার দুর্দান্ত কম্বো অফার দিতে, ভোডাফোন আইডিয়া (Vi) একটি নতুন প্রিপেইড প্ল্যান (Vi Combo Plan) নিয়ে এসেছে। এই প্ল্যানের সাথেই  টেলিকম অপারেটরটি বেশ কয়েকটি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এরসাথে, ইউজাররা পাচ্ছেন হাই-স্পিড ডেটাও। ভি এই প্ল্যানটির দাম রেখেছে ২০০ টাকা (Vi Rs 200 Prepaid Plan)। যারা একাধিক ওটিটি অ্যাপ সাবস্ক্রাইব করার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি উপযুক্ত অল-ইন-ওয়ান অপশন হতে পারে। এই প্যাকের সাথে ব্যবহারকারীদের বেশ কয়েকটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লাইভ টিভি চ্যানেল এবং পর্যাপ্ত ডেটা ব্যবহারের সুযোগ দেয়। তবে, প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেলও (Bharti Airtel) একই ধরনের প্ল্যান অফার করেন। চলুন এগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

ভি-এর ডেটা + ওটিটি কম্বো প্যাকের সুবিধা

এই নতুন ভি প্ল্যানটি মূলত একটি ডেটা + ওটিটি কম্বো প্যাক। ইউজাররা এটিকে তাদের বিদ্যমান অ্যাক্টিভ কলিং প্ল্যানের সাথে একটি অ্যাড-অন হিসাবে অথবা একটি এন্টারটেইনমেন্ট প্যাক হিসাবে বেছে নিতে পারেন। এই প্যাকের সবচেয়ে বড় আকর্ষণ হল এতে দেওয়া ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনগুলি। ইউজাররা Vi Movies & TV অ্যাপের মাধ্যমে এক জায়গা থেকেই একাধিক প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: দমকা হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

এটি জিওহটস্টার (JioHotstar), সোনিলিভ (SonyLIV), জি৫ (Zee5), লায়নসগেট প্লে (Lionsgate Play), শিমারুমি (ShemarooMe), মনোরমাম্যাক্স (ManoramaMAX), ফ্যানকোড (FanCode), প্লেফিক্স (PlayFlix), ক্লিক (Click), চৌপল (Chaupal), ইয়াপটিভি (YuppTV), আড্ডাটাইমস (AddaTimes) সহ ২০টি স্ট্রিমিং প্ল্যাটফর্মের একসাথে অ্যাক্সেস দেয়। এছাড়াও এটি ২০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে এই প্যাকের সাহায্য।

ওটিটি-এর সাথে এই প্ল্যানটিতে ৩০ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যায়। এছাড়াও, এতে চারটি ডিভাইস ব্যবহারের সুবিধা রয়েছে। সোনিলিভ ছাড়া বেশিরভাগ প্ল্যাটফর্মই একই সাথে দুটি স্ক্রিনে স্ট্রিমিং করা যায়। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিনের। গ্রাহকরা ভি অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি যখন ইচ্ছা অ্যাড করতে পারবেন।

আরও পড়ুন: এবার ‘সমুদ্র মন্থন’ করবে মোদী সরকার, তেল-গ্যাস খুঁজতে ৮০ হাজার কোটির প্রকল্প

জিও এবং এয়ারটেলের ২০০ টাকার ডেটা + ওটিটি প্ল্যান

অন্যদিকে, জিও-ও ২৮ দিন মেয়াদের একটি ২০০ টাকার প্ল্যান অফার করে। এই প্ল্যানেও মেলে ৩০ জিবি মোবাইল ডেটা এবং ১৫টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম, টিভি চ্যানেল এবং সিনেমার টিকিটের সুবিধা। এছাড়া, এয়ারটেলেরও একটি ২০০ টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানটিতেও ২৮ দিনের জন্য ৩০ জিবি ডেটা এবং জিওহটস্টার  সহ ১৮টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়। 

Leave a Comment