=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অঙ্গকৃষ রঘুবংশীর চোট, শেষ মুহুর্তে নতুন প্লেয়ার কেনার পথে KKR!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে জিততে পারলেও প্লে অফে ওঠা হবে না কলকাতার! নাইটদের ভাগ্য বদলাতে হলে একসাথে ঘটাতে হবে বেশ কিছু অঘটন। সবমিলিয়ে বলা যায়, প্লে অফে ওঠার কোনও সম্ভাবনা নেই কলকাতার। কিন্তু তা সত্ত্বেও শেষ ম্যাচের আগে নতুন ক্রিকেটার সই করাতে পারে শাহরুখ খানের দল! অবাক লাগলেও ইতিমধ্যেই এই কাজ করে উদাহরণ তৈরি করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

শেষ মুহূর্তে নতুন প্লেয়ার কিনবে KKR?

ইতিমধ্যেই অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়ার বদলি হিসেবে নতুন প্লেয়ার কিনেছে মুম্বই। গত শুক্রবার বিকেলে হার্দিক পান্ডিয়ার দল জানিয়ে দেয়, রাজস্থানের বাঁহাতি ব্যাটসম্যান মহিপাল লোমরকে দলে নিয়েছে তারা। তিনি এর আগেও MI ফ্রাঞ্চাইজি হয়ে খেলেছিলেন। জানা যাচ্ছে, ব্যাট হাতে মিডিল অর্ডারে ঝড় তোলার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। তবে শুধু একজন প্লেয়ারকে নিয়ে থেমে থাকেনি মুম্বই। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিক’কের বদলি হিসেবে সৌরাষ্ট্রের উইকেটকিপার রুচিত আহিরকে কিনেছে মুকেশ আম্বানির দল।

শোনা যাচ্ছে, এবার মুম্বইয়ের পথই ধরতে পারে কলকাতা নাইট রাইডার্স। কেননা, সম্প্রতি আঙুল ভেঙেছে কলকাতার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তথা উইকেট কিপার অঙ্গকৃষ রঘুবংশীর। এই পরিস্থিতিতে তাঁর আজকের ম্যাচের পাশাপাশি আগামী ম্যাচ গুলিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। হয়তো সে কারণেই এবার লুভনীত সিসোদিয়াকে সই করিয়ে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। সেই মতোই সম্প্রতি তাঁকে অনুশীলনে ডেকে ট্রায়াল নেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: ১৫ বছরের ছেলেকেও ছাড়ল না পাকিস্তান! বৈভব সূর্যবংশীকে নিয়ে যা করল…

এখন প্রশ্ন থাকে, তাহলে কি আজকের ম্যাচেই দেখা যাবে এই প্লেয়ারকে? আপাতত যা খবর, রবিবারের ম্যাচে দিল্লির বিরুদ্ধে লুভনীতের নাইট ব্রিগেডে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এক্ষেত্রে আগামী ম্যাচগুলিতে দেখা গেলেও যেতে পারে এই প্লেয়ারকে। তবে গতকাল পাঞ্জাবের জয়ের পর পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে কলকাতার প্লে অফে যাওয়াটা একপ্রকার অসম্ভব।

Leave a Comment