=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসার পর যে প্রশ্ন এতদিন ধরে মহিলাদের মনে ঘুরপাক খাচ্ছিল তার অবসান ঘটালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আবেদন। শপথগ্রহণ অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানালেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন

উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ডবল অর্থাৎ ৩০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধন্দা ছিল যে, কবে থেকে এই প্রকল্প চালু হবে আর কীভাবে আবেদন করতে হবে। যদিও গতকাল রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু হবে, এবং মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।

এদিকে আজ বিধায়ক পদে শপথগ্রহণ ছিল অগ্নিমিত্রা পালের। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে। তিনি আশ্বাস দেন, “অনলাইনেই আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ-সরল করা হবে। যেখানে ওয়ান পাস বা টু পাস, প্রত্যেক মহিলা নিজেরাই নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে, দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে। তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা-বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছি।”

আরও পড়ুন: সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাসের খুনিদের সাজা, ১২ জনকে ১০ বছরের জেল

উল্লেখ্য, গতকাল অগ্নিমিত্রা পালকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, “আগামী  ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে ঢুকবে। সবাই টাকা পাবেন। যারা যারা লক্ষীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই পাবেন। কিন্তু দেওয়ার আগে একটা অ্যানালাইসিস করতে হবে। টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে। কিন্তু যাদের নাম কাটা গিয়েছে তারা পাওয়ার যোগ্য নয়। যারা মারা গিয়েছেন তাদেরও পাওয়ার কথা নয়। এমনকি যারা এ দেশের নাগরিক নয় তাদের পাওয়ার কথা নয়। তাই এসআইআর-র যাদের নাম কাটা গিয়েছে তাদের মধ্যে যতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নামই শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ যাবে।”

Leave a Comment