অনাহারে মৃত্যু রেল কর্মীর, বন্দে ভারত স্লিপার…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১ জানুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ জানুয়ারি, বৃহস্পতিবার। অনাহারে মৃত্যু রেল কর্মীর, বন্দে ভারত স্লিপার, সিগারেটের দাম বৃদ্ধি, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ বিকাশ ভবনের

কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ২০১৬ এসএলএসটি-তে নিযুক্ত ১৬ হাজার যোগ্য শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে সোমবার বিকাশ ভবনের তরফ থেকে জানানো হল, সুপ্রিম কোর্টের বর্ধিত সময়সীমার ফলে বর্তমান চাকরিতে যেতে পারবেন ২০১৬ সালের এসএলএসটি-তে নিয়োগ পাওয়া শিক্ষকরা। যেহেতু আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত, তাই ওই সময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে চাকরি বাতিলের আওতায় থাকা যোগ্য শিক্ষকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) অনাহারে মৃত্যু উত্তরপ্রদেশের অবসরপ্রাপ্ত রেল কর্মীর

উত্তরপ্রদেশে এক হৃদয়বিদারক ঘটনা। মাহোবা জেলায় নিজের বাড়িতেই পাঁচ বছর ধরে বন্দি এবং অনাহারে রেখে দেওয়া হয়েছিল এক অবসরপ্রাপ্ত রেল কর্মী এবং তাঁর মানসিকভাবে অসুস্থ মেয়েকে। জানা যায়, তিনি এক দম্পতিকে সহায়ক হিসেবে নিয়েছিলেন। আর তারাই তাঁর সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই কান্ড ঘটিয়েছে। অবশেষে সোমবার ওমপ্রকাশ রাঠোর নামের ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে আসেন কয়েকজন আত্মীয়। বাড়িতে ঢুকেই তাঁরা দেখতে পান যে তাঁর দেহ অস্বাভাবিকভাবে পড়ে রয়েছে। আর তাঁর মেয়ের অবস্থাও সংকটজনক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের টাইম টেবিল দিল রেল

অবশেষে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল ভারতীয় রেল। জানা যাচ্ছে, হাওড়া থেকে কামাখ্যার মধ্যে চলবে এই ট্রেনটি। ১৬ কোচের এই ট্রেনটি আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই পরিষেবা দেবে। ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হয়তো উদ্বোধন হতে পারে। ট্রেনটি হাওড়া ডিভিশনের ব্যান্ডেল, কাটোয়া হয়ে ফারাক্কা, মালদা হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে গন্তব্যে পৌঁছবে। আর এই রুটে মোট দুটি রেক চলবে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭ টায় কামাখ্যা ছেড়ে পরের দিন সকাল ৯ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। আর হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৬ টায় ছেড়ে পরের দিন সকাল ৮:৩০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে জুড়ছে বেলঘরিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই কল্যাণী এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মধ্যে সংযোগকারী সেতুটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এই সেতু থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দূরত্ব ১০০ মিটার রাখা হয়েছে, যাতে সেতুর থেকে সরাসরি গাড়িগুলি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে না আসে। এর ফলে যানজটের কোনও সমস্যা হবে না। তবে জানা গিয়েছে, এই মুহূর্তে দক্ষিণেশ্বর এবং বিমানবন্দরগামী গাড়ির জন্য দুটি আলাদা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আর এই দুটি ফ্লাইওভার হতে চলেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১ জানুয়ারি থেকে বদলে গেল একাধিক নিয়ম

আজ অর্থাৎ ১ জানুয়ারি বদলে গেল একাধিক নিয়ম। আজ থেকে আর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। পাশাপাশি প্যান-আধার লিঙ্কের সময়সীমা শেষ হয়েছে গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর। এমনকি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে আজ। সিলিন্ডার প্রতি ১১১ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টে দেওয়া হচ্ছে অতিরিক্ত সুরক্ষা। আর রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম। পাশাপাশি অষ্টম পে কমিশন শুরু হতে পারে আজ থেকেই এবং ক্রেডিট স্কোর দ্রুত আপডেট করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ফেব্রুয়ারি মাস থেকে বাড়ছে সিগারেটের দাম

আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তে চলেছে সিগারেটের দাম। হ্যাঁ, ১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্র সরকার সিগারেটের উপর নতুন করে এক্সাইড শুল্ক আরোপ করেছে। বুধবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রক। প্রতি ১০০০টি সিগারেটের উপর ২০৫০ টাকা থেকে ৮৫০০ টাকা পর্যন্ত এক্সাইড শুল্ক আরোপ করা হবে। আর নতুন হার কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। ফলে অনেকটাই বাড়বে সিগারেটের দাম। বর্তমানে সিগারেটের উপর ২৮% জিএসটি এবং অন্যান্য কর আরোপ করা হয়। ফলে মোট কর দাঁড়ায় ৫৩%। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী

বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তিনি আগে পাহাড় এবং পর্যটন দফতরের স্বরাষ্ট্র সচিব পদে কর্মরত ছিলেন বলে খবর। কিন্তু নতুন বছরে এবার তাঁকে মুখ্য সচিব পদে নিয়ে আসা হল। আর তিনিই প্রথম মহিলা মুখ্য সচিব। ১৯৯৪ সালে আইএএস আধিকারিক ছিলেন নন্দিনী। তাঁর অবসর হবে ২০২৯ সালের জুন মাসের শেষ দিকে। লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি রাজ্যের মুখ্য সচিব থাকবেন বলে খবর। এতদিন রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন মনোজ পন্থ। তবে গতকাল তাঁর মেয়াদ শেষ হয়েছে। যদিও গত ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু নবান্নের আবেদনের ভিত্তিতেই আরও ৬ মাস বাড়ানো হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দেশজুড়ে বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশজুড়ে আজ বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম। হ্যাঁ, এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ১১১ টাকা করে বেড়েছে। প্রতিমাসের ন্যয় এবারও অনেকটাই বেড়েছে দাম। তবে অপরিবর্তিত রয়েছে গৃহস্থলির ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। এখন কলকাতায় এই বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে পড়বে ১৭৯৫ টাকা, দিল্লিতে ১৬৯১.৫ টাকা, মুম্বাইতে ১৭৪২.৫ টাকা এবং চেন্নাইতে ১৮৪৯.৫ টাকা। অন্যদিকে গৃহস্থলির ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে গেলে কলকাতায় ৮৭৯ টাকা দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভারতের আকাশ সীমা মজবুত করার জন্য বিরাট প্রস্তাব রাশিয়ার

এবার ভারতের আকাশ সীমা হবে আরও মজবুত। বিরাট প্রস্তাব দিল রাশিয়া। জানা যাচ্ছে, মস্কো এবার ভারতের হাতে অত্যাধুনিক S-350 Vityaz এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দিতে চাইছে। আর এটি বর্তমানে ব্যবহৃত S-400 এর সঙ্গে মিলিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এমনকি ভারতেই তৈরি হবে এর আধুনিক যন্ত্রাংশ, যা মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিকে আরও উন্নত করে তুলবে। জানা যাচ্ছে, এর পাল্লা হবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার এবং একবার লঞ্চে সর্বোচ্চ ১২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে। পাশাপাশি একসঙ্গে ১৬টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) জম্মু-কাশ্মীরে দেখা গেল পাক ড্রোন

গতকাল রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় দেখা গেল একটি পাক ড্রোন। জানা যাচ্ছে, সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করছিল ওই ড্রোনটি, যা ভারতীয় সেনা শনাক্ত করে। রিপোর্ট অনুযায়ী, লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে পুঞ্চ উপসাগরের কর্মদা এলাকায় ভারতীয় সীমান্ত পেরিয়ে ওই পাকিস্তানি ড্রোন কমপক্ষে পাঁচ মিনিটের বেশি সময় ধরে ঘোরাফেরা করেছিল। আর তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর নজরে পড়েছিল সেটি। ইতিমধ্যেই ওই ড্রোনটিকে ট্রাক করার চেষ্টা হচ্ছে। তবে হঠাৎ করে এই ড্রোন জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলতে শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

1 thought on “অনাহারে মৃত্যু রেল কর্মীর, বন্দে ভারত স্লিপার…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১ জানুয়ারি)”

  1. Had a bit of luck on 123win94.net! Not life-changing, but enough to keep me coming back. They seem legit and it’s a fun place to unwind after work. Try it 123win94 yourself and tell me what you think!

    Reply

Leave a Reply to 123win94 Cancel reply