=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি স্থলবন্দর, স্থগিত বাংলাদেশের সাথে ব্যবসা

সৌভিক মুখার্জী, কলকাতা: হিলি স্থলবন্দর (Hili Border) দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বাংলাদেশের সঙ্গে ব্যবসা। রবিবার আনুষ্ঠানিকভাবে এই বন্দর বন্ধের ঘোষণা করা হয়। ফলে আপাতত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ। এমনকি হিলি এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেক ব্যবসায়ীকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত দিয়ে দুই দেশের লরি পারাপার বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ ব্যবসা

ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি ওপার বাংলার ব্যবসায়ীদেরও এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে বন্দর বন্ধ করা হল সে বিষয়ে অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। তবে এতে দুই বাংলার ব্যবসায়ীরাই যে চরম ক্ষতির মুখে পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। তবে খোঁজ নিয়ে জানা গেল, পুলিশের সাথে লরির ওভারলোড সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হওয়ার প্রতিবাদেই ব্যবসা বন্ধ করা হয়েছে। কিন্তু এই দাবির নিশ্চয়তা নেই। এমনকি দুই দেশের ব্যবসা বন্ধ থাকার কারণে লরি পারাপার বন্ধ হওয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে শত শত লরি।

জানিয়ে রাখি, বর্তমানে ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশে গম, কাঁচা লঙ্কা, পাথর এবং ভূষি রপ্তানি হচ্ছে। প্রতিদিন গড়ে আনুমানিক ৩০টি লরি হিলি স্থলবন্দর দিয়ে ওপার বাংলায় প্রবেশ করে। পাশাপাশি বাংলাদেশ থেকে বিস্কুট বা প্যাকেটজাত খাবার ভারতে আসে। তবে রবিবার সীমান্ত বন্ধ হওয়াতেই একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে লরি। এ বিষয়ে বন্দরের সম্পাদক বিকাশ মণ্ডল জানিয়েছেন, “কারও প্রতি কোনও বিদ্বেষ বা অভিযোগ নেই। আমাদের কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে। ব্যবসাতে আমরা ক্ষতির মুখে পড়ছি। তাই আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: এবার উজবেকিস্তানেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর

এদিকে এ নিয়ে ইতিমধ্যেই নতুন কমিটি গঠন হয়েছে। কেন হঠাৎ করে বাণিজ্য বন্ধ রাখা হল সে বিষয়ে দাবি তোলা হচ্ছে। তবে বাংলাদেশের হিলি ল্যান্ড পোর্ট ইমপোর্টার্স এন্ড এক্সপোর্টার গ্রুপকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় হিলি অনেকটাই পিছিয়ে পড়ছে। যার জেরে আগামী ৩০ আগস্ট থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে এই বন্দর ফের খোলা হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই।

Leave a Comment