=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্তঃসত্ত্বাকে মারধর বিজেপি কর্মীর, অভিষেকের বাড়িতে ধুন্ধুমার…! আজকের সেরা ১০ খবর (৭ নভেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ নভেম্বর, শনিবার। অন্তঃসত্ত্বাকে মারধর বিজেপি কর্মীর, অভিষেকের বাড়িতে ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীকে বাবা তুলে আক্রমণ বামেদের….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাজ্যের মিড-ডে মিল দেওয়ার দায়িত্ব পেল অন্নমিত্র ফাউন্ডেশন

শিশুদের পুষ্টির মান উন্নত করতে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে এবার পিএম পোষণ প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্ব অন্নমিত্র ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এ বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলায় ধাপে ধাপে স্কুলের খাবার সরবরাহের জন্য অন্নমিত্র ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। আগামী দিনে সমস্ত জেলার মিড-ডে মিল এই সংস্থা পরিচালনা করবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশ নিয়োগ নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, সশস্ত্র সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছেন তিনি। আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ২৭,৫৫৬টি পদের মধ্যে ৬,৩৪৫টি পদে মহিলারা সুযোগ পাবেন বলেই ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি আগামী ৬ মাসে পুলিশে আরও ১০ হাজার ৫৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই ধাপে সিলেক্ট হয়েছে ১১,৯০২ জন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) ইন্দ্রনীল সেনকে ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তবে এবার তাঁকে ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ অনুযায়ী, দুই অ্যাকাউন্টে ২৭ লক্ষ টাকা রয়েছে। ফ্রিজ করা ২৭টি অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি ইন্দ্রনীলের মেয়ে এবং স্ত্রী এই চক্রে জড়িত বলেই দাবি পুলিশের। সেই কারণে তাঁদের ইতিমধ্যেই তলব করা হয়েছে। দুর্গাপুজোর পাস বিক্রি, প্রিভিউ শো-র নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

ভোটার তালিকায় নাম বাদ পড়া বা নাম অন্তর্ভুক্তি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করতে পশ্চিমবঙ্গজুড়ে চালু করা হয়েছিল বিশেষ ট্রাইব্যুনাল। আর রাজ্যজুড়ে মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়। তবে শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুঘেকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়ে দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। যদিও কেন তিনি পদত্যাগ করেছেন সেই সংক্রান্ত কোনও কারণ প্রকাশ্যে আসেনি। তবে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) চার মাসের অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে

সালিশি সভায় ৪ মাসের অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ ব্লকে। অভিযোগ, স্থানীয় বিবাদ মেটানোর জন্য আয়োজিত ওই সালিশি সভাতে অন্তঃসত্ত্বা মহিলার উপর চড়াও হয়েছিল অভিযুক্তরা। দীর্ঘদিন ধরেই কোনও একটি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অশান্তি চলছিল। তবে সেই সভাতেই দুই পক্ষের বচসা চরম আকার নেয় এবং সেখানে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটি

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পোয়াবারো। দীপাবলি, ভাইফোঁটা এবং ছটপুজো উপলক্ষে টানা ছুটি পাবেন কর্মচারীরা। আজ অর্থাৎ ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ছুটি। নবান্নের তরফ থেকে যে হলিডে লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে ৭ নভেম্বর চতুর্দশী উপলক্ষে ছুটি, ৮ নভেম্বর কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। তাছাড়া ৯ এবং ১০ নভেম্বর কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি দেওয়া হবে। এরপর ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা উপলক্ষে ছুটি, ১২ নভেম্বর ভাইফোঁটার পরের দিন অতিরিক্ত ছুটি এবং ১৩ নভেম্বর ছটপুজো উপলক্ষে ছুটি থাকবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) মুখ্যমন্ত্রীকে বাবা তুলে আক্রমণ বামেদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেড ইন ইন্ডিয়া প্রযুক্তি ক্রমশ দেশজুড়ে বিস্তার লাভ করছে। তবে কালীপুজোয় দেশীয় পণ্য কেনাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনা বাল্ব কেনার থেকে দেশীয় মাটির প্রদীপ যাতে সকলে কেনেন, সেই অনুরোধই করেছিলেন তিনি। পাশাপাশি তিনি বলেছিলেন, ভোকাল ফর লোকাল। কুম্ভকারদের পাশে দাঁড়িয়েই বার্তা দিয়েছিলেন তিনি। তবে তাঁর আবেদনের ভিত্তিতে কড়া ভাষায় আক্রমণ করল বামেরা। বামফ্রন্টের তরফ থেকে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, “আগে বাপকে গিয়ে বল চিনের কোম্পানি না কিনতে।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একাধিক থানায় বিভিন্ন অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। বেশ কয়েকটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন তিনি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর ব্ল্যাঙ্কেট প্রোটেকশন থাকবে বলে খবর। তবে হাইকোর্টের দেওয়া সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। রাজ্যের যুক্তি, সাংসদের বিরুদ্ধে অভিযোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলায় বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আগাম জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু তা না করে রক্ষাকবচ চাইছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) সরকারি কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশিকা

রাজ্যের সরকারি কর্মচারী ও বিভিন্ন দফতরের কর্মীদের জন্য নির্দেশিকা জারি করল সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট বরাদ্দের ভিত্তিতে বিভিন্ন খাতে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেতন, বেতন অনুদান, মজুরি, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের স্কলারশিপ ও স্টাইপেন্ডসহ একাধিক খাতে অর্থ ছাড়ের বিষয় উল্লেখ করা হয়েছে। এমনকি পুরো বছরের বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া হবে বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রণক্ষেত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন রণক্ষেত্র হয়ে উঠল কালীঘাট। শুক্রবার রাতেই তাঁর অনুগামীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এলাকার বিজেপি অনুগামীদের। ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলেই দাবি করেন তৃণমূল সাংসদ। এমনকি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তাঁদের লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করতে হয়। সেই ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন অভিষেক। শেষমেষ সাড়ে ছ’টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে তিনি বাড়িতে ঢোকেন। এমনকি এ নিয়ে আজ সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment