=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, ১৫ জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরের আবেদন নিষ্পত্তির নির্দেশ

সহেলি মিত্র, কলকাতাঃ জনকল্যাণ শিবির (Janakalyan Shibir) নিয়ে বড় নির্দেশ দিল প্রশাসন। এমনিতে পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ শিবির চালু করেছিল, যার লক্ষ্য ৫৫টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই উদ্যোগটি রাজ্যজুড়ে ১,১০০টি স্থানে অনুষ্ঠিত হয়। এই শিবিরে অগুনতি আবেদন জমা পড়েছে। এখন প্রশাসন এই আবেদনগুলিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।

জনকল্যাণ শিবির নিয়ে ডেডলাইন বেঁধে দিল প্রশাসন

শিবিরগুলিতে আসা বাসিন্দারা অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি, পিএম-কিষাণ, বিধবা পেনশন এবং বার্ধক্য পেনশনের মতো প্রকল্পের অধীনে সুবিধার জন্য আবেদন করেছিলেন। এখন জানা যাচ্ছে যে ১৫ জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হুগলী জেলা প্রশাসন। সেইসঙ্গে অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশনের কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে। দফায় দফায় নির্দেশিকা পাঠানো হয়েছে ব্লক, মহকুমাকে।

আরও পড়ুনঃ বিশ্বমানের পর্যটন কেন্দ্র হয়ে উঠবে ‘পাহাড়ের রানী’ দার্জিলিং, বরাদ্দ ২,৫০০ কোটি টাকা

প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি প্রশাসনিক কাজ নিয়ে ১৫ দফা নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। তারমধ্যে রয়েছে আগামী চার মাসের কাজের পরিকল্পনা তৈরি করে রিপোর্ট পাঠানোর নির্দেশও। এই শিবিরগুলি আধার এবং ভোটার পরিচয়পত্রের মতো সরকারি নথিতে তথ্য সংশোধনের জন্যও সহায়তা প্রদান করা হয়েছে বলে খবর। সরকারি পরিষেবা পেতে অসুবিধায় পড়া নাগরিকরা বা অভিযোগের প্রতিকার চাইতে আসা নাগরিকরাও এই শিবিরগুলিতে অভিযোগ জমা দিতে পেরেছিলেন বলে খবর। এই প্রসঙ্গে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় ফিল্ড সার্ভে করার জন্য এদিন বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের কর্মী, আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিডিওরা। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।

উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের রায়াপাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের মতে, এই শিবিরগুলির তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে প্রবেশাধিকার সহজ করা, সরকারি কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, এবং নাগরিকদের একই স্থানে একাধিক প্রকল্পের জন্য আবেদন, নিবন্ধন ও যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম করা।

Leave a Comment