=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সায়নীকে ঘিরে বিক্ষোভ, অভিষেককে হাইকোর্টের ধাক্কা…! আজকের সেরা ১০ খবর (৭ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ জুলাই, মঙ্গলবার। সায়নীকে ঘিরে বিক্ষোভ, অভিষেককে হাইকোর্টের ধাক্কা, মীনাক্ষীকে ডিম হামলা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বিজেপি সরকারের বিরুদ্ধে ১৫টি অভিযোগ অভিষেকের

বিজেপি সরকারের বিরুদ্ধে এবার একগুচ্ছ অভিযোগ করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫টি অভিযোগ জানিয়ে আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। তাঁর প্রথম দাবি ছিল, তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের বিজেপি নিজেদের দলে যোগদান করিয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার থেকে ১ কোটি নাম বাদ গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্যজুড়ে চলা হকার উচ্ছেদ নিয়েও বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিশুদের মিড ডে মিল থেকে ডিম সরিয়ে নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) রেলের মতো কলকাতা মেট্রোয় বাড়ল জরিমানা

কলকাতা মেট্রো পরিষেবাতে এবার নতুন নিয়ম চালু করা হল। এবার থেকে বিনা টিকিটে যাতায়াত করলে বা মেট্রো স্টেশনে ধূমপান কিংবা অশালীন আচরণ করলে শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের। আগে যেখানে বিনা টিকিটে ধরা পড়লে যাত্রীদের কাছে রেলে ২৫০ টাকা ফাইন দেখা লাগত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা। তবে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, যদি কেউ ধূমপান করে তাহলে তার বিরুদ্ধে ২০০০ টাকা জরিমানা করা হবে। এমনকি টিকিট বা পাস বাজেয়াপ্ত করে দেওয়া হবে। মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে ১০০০ টাকা জরিমানা করা হবে এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) বারুইপুরে সায়নীকে ঘিরে ‘বেইমান’ স্লোগান

বারুইপুর কাণ্ডে আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন সাংসদ সায়নী ঘোষ। এমনকি মঙ্গলবার সকালে সায়নী ঘোষের পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শিউলি সাহ-দেরকে দেখা করতে দেখা যায়। তবে সেখানেই বিক্ষোভের মধ্যে পড়তে হয় সায়নী ঘোষকে। এমনকি শুনতে হয় ‘গাদ্দার’, ‘বেইমান’ ইত্যাদি কটাক্ষ। পাশাপাশি আজ নিহত নাবালিকার বাড়িতে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মুর্শিদাবাদে একই পরিবারের ১৫ জন প্রতিবন্ধী ভাতা নেওয়ার অভিযোগ

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ তো ছিলই। এবার উঠে এল প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট দুর্নীতির তথ্য। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের পরিবারের অন্তত ১৫ জন সদস্যের নামে বছরের পর বছর ধরে প্রতিবন্ধী ভাতা তোলার অভিযোগ রয়েছে। এমনকি তালিকায় রয়েছেন তাঁর স্ত্রী রেশমা লাইলা, তিন ছেলে মহম্মদ আদিল ইসলাম, মহম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম। এছাড়া তাঁর ভাই, কাকা, ভাইপো, ভাইজীদের প্রতিবন্ধী হিসেবে দেখানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) তারাতলা কাণ্ডে মৃতদের ১০ লাখ, চাকরির ব্যবস্থা

কিছুদিন আগে তারাতলার গোডাউন ভেঙে মৃত্যু হয়েছিল ১৭ জন শ্রমিকের। এমনকি আহত হয়েছিল প্রায় ২০ জনের কাছাকাছি। এবার আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদের নবান্নের সভা ঘর থেকে মৃত এবং আওতাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। আর মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে, এবং আহতদের পরিবারকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে নিজেই। তিনি সেই চেক তুলে দিয়েছেন পরিবারের সদস্যদের হাতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ডিম হামলার মুখে মীনাক্ষী মুখার্জি

এবার ডিম হামলার শিকার হলেন বামফ্রন্টের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের নেতা কর্মীদের উপর একের পরের ডিম বৃষ্টির ঘটনা ঘটছে। তবে আজ কোচবিহারের শীতলকুচিতে মীনাক্ষীর গাড়ি থামিয়ে ডিম ছুঁড়তে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, শীতলকুচিতে মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এমনকি তাঁর সঙ্গে অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু গাড়ি থামিয়েই ডিম ছুঁড়তে দেখা যায় স্থানীয় দুর্বৃত্তদের। মীনাক্ষী মুখোপাধ্যায় ভিডিও করে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) দার্জিলিং-র জন্য বরাদ্দ ২৫০০ কোটি টাকা

এবার নতুন করে সাজানো হবে দার্জিলিং শহরকে। বড় ঘোষণা করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। জানা গিয়েছে, দার্জিলিংকে পাহাড়ের রানী তৈরি করা হবে। যার জন্য মোট ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের করে তুলতে মিরিকের রুপ সম্পূর্ণ পাল্টানো হবে। পাশাপাশি মিরিককে কেন্দ্র করে ১০০ কোটি টাকার একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শংকর ঘোষ। আসন্ন দুর্গাপূজার আগেই রাজ্যের এই পর্যটন কেন্দ্র সংস্করণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তদন্তে নাকি সহযোগিতা করছেন না তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় এবার বিরাট ধাক্কা খেল অভিষেক। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভিষেকের প্রসঙ্গে বলেছেন যে, আগে আদালতের নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। কিন্তু তিনি কণ্ঠস্বর পরীক্ষা করাতে আসছেন না, আর তদন্তে সহযোগিতা করছেন না।  বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন যে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। আর সেই দিন অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর দিতেই হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে তল্লাশি ইডির

তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। এবার সেই মামলার তদন্ত করতে ময়দানে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সল্টলেক, নিউটনের পাঁচ জায়গায় অভিযান চালানো হয়েছে। সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে বলে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিআইপিদেরও চার্টাড বিমানের ভাড়া দিত নাকি ওই সংস্থা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ভয়ানক বিস্ফোরণ ঢাকায়

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে উঠেছে ওপার বাংলার ঢাকা। বাংলাদেশের রাজধানীর নিকটবর্তী সাভারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের এক সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর বিস্ফোরণে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, এই সমাবেশের আয়োজন করেছিল ছাত্র নেতৃত্বাধীন দল এনসিপি। তারা এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল। সোমবার রাত ৯:৪৫ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। এমনকি তারা অভিযোগ করছে যে, তাদের সমাবেশে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment