=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে? জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের (Annapurna Bhandar) ফর্ম ফিলাপ। অফলাইনে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। যদিও ১ জুন থেকেই অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও পর্যন্ত তা হয়নি। কিন্তু অফলাইনে ফর্ম ফিলাপ করে তার সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এই নিয়ে অনেক মহিলার মনে প্রশ্ন জন্মাচ্ছে। সেই তথ্যই দেবো এই প্রতিবেদনে।

আবেদনপত্রে কোন কোন তথ্য দিতে হবে?

প্রসঙ্গত, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম প্রকাশ করা হয়েছে, সেটি একেবারে ১৩ পাতার, যা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে। আর সেখানে নিজের থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যদের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • আবেদনকারীর আধার কার্ড। কারণ, আধার কার্ড অনুযায়ী নাম, জন্ম তারিখ, ঠিকানার তথ্য মেলানো হবে।
  • পরিচয়পত্র হিসেবে আবেদনকারীর ভোটার কার্ড তো লাগবেই। এমনকি পরিবারের সমস্ত সদস্যের ভোটার কার্ড লাগবে।
  • পরিবারের রেশন কার্ডের কপি দিতে হবে।
  • আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফর্মের সঙ্গে দিতে হবে।
  • পরিবারের সমস্ত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আবেদন ফর্মে পূরণ করতে হবে।
  • আয়কর দিলে পরিবারের সমস্ত সদস্যদের প্য়ান নম্বর দিতে হবে।
  • পরিবারের কোন সদস্য কোন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত সেগুলো ইনপুট করতে হবে।

ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে?

প্রসঙ্গত, আবেদনপত্র পূরণ করার পর বিএলও অফিসারদের কাছেই ওই আবেদন ফর্ম জমা দিতে হবে, এবং তার সঙ্গে পরিবারের সমস্ত সদস্যদের ডকুমেন্ট জমা দিতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • পাসপোর্ট সাইজের ফটো। তবে এটি বাধ্যতামূলক নয়।
  • পরিবারের সমস্ত সদস্যদের আধার কার্ডের এবং ভোটার কার্ডের জেরক্স।
  • আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের জেরক্স।
  • পরিবারের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স।
  • স্বাস্থ্যসাথী কিংবা অন্য কোনও স্বাস্থ্য বীমা যদি থাকে, তার জেরক্স।
  • চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স।
  • প্যান কার্ডের জেরক্স।
  • যদি সিএর বা ট্রাইবুনাল আবেদন করে থাকেন, তার প্রমাণপত্রের জেরক্স।
  • এছাড়া ফর্মে যে সমস্ত ডকুমেন্ট দিতে বলা হয়েছে সেগুলো জমা করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে লাগছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, কোথায় পাবেন?

আবেদন করার আগে যাচাই করে নিন এগুলি

প্রসঙ্গত, আবেদনপত্র পূরণ করার পর অবশ্যই কিছু তথ্য যাচাই করে নেওয়া জরুরী। নাহলে সামান্য ভুল দেখা গেলেই ফর্ম বাতিল হয়ে যেতে পারে। প্রথমত, আধার কার্ডের নাম এবং জন্মতারিখ সঠিক রয়েছে কিনা তা যাচাই করুন। দ্বিতীয়ত, মোবাইল নম্বর সচল রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা এবং তার সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা তা যাচাই করুন। এছাড়া রেশন কার্ডের তথ্য ঠিক আছে কিনা, সমস্ত ডকুমেন্টের ফটোকপি এবং স্ক্যান কপি পরিষ্কার হয়েছে কিনা সেগুলি যাচাই করে নেওয়া জরুরী।

Leave a Comment