আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকার অপেক্ষায় রয়েছেন? টাকা জমা পড়লেও বুঝতে পারছেন না টাকা ঢুকেছে কিনা? কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির টাকা আসবে, তা নিয়ে যদি এখনও ধন্দ থেকে থাকে, তাহলে বিষয়টি আগে থেকেই যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে আপনার নামে যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে সবার আগে এই কাজটি করুন।
কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে কীভাবে বুঝবেন?
আবেদন করার সময় যে অ্যাকাউন্টটির নথিপত্র জমা করেছিলেন, সেটি আপনার DBT অ্যাকাউন্ট কি না আগে দেখে নিন। কারণ শুধু আবেদনপত্রে দেওয়া ব্যাঙ্কের তথ্যই সব ক্ষেত্রে চূড়ান্ত বিষয় নয়। আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে DBT লিংক থাকাটা অত্যন্ত জরুরী। না হলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আবেদনে যুক্ত করেছেন সেখানে কখনওই টাকা ঢুকবে না।
৩০০০ টাকা কোন অ্যাকাউন্টে জমা হওয়ার কথা?
অন্নপূর্ণা যোজনার মাসিক কিস্তির সুবিধা Direct Benefit Transfer বা DBT পদ্ধতিতে দেওয়া হয়। সরকারি নির্দেশ অনুযায়ী, সুবিধাভোগীদের নিজের Aadhaar-linked bank account-এই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। তাই শুধু আবেদনপত্রে কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দেওয়া থাকলেই বিষয়টি শেষ হয়ে যায় না। সেই অ্যাকাউন্টের সঙ্গে আদৌ Aadhaar যুক্ত আছে কি না এবং DBT-এর জন্য ম্যাপিং ঠিকঠাক রয়েছে কি না, সেটাই আসল বিষয়।
আবেদনপত্রে এক ব্যাঙ্ক, এদিকে Aadhaar-এ অন্য ব্যাঙ্ক?
ধরুন, আপনার দুটি ব্যাংক একাউন্ট রয়েছে। এবার অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় আপনি ব্যাঙ্ক A-এর অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন। কিন্তু বর্তমানে আপনার Aadhaar ব্যাঙ্ক B-এর অ্যাকাউন্টের সঙ্গে DBT-এর জন্য লিংক করা রয়েছে। এই পরিস্থিতিতে শুধু আবেদনপত্রে ব্যাঙ্ক A-এর তথ্য দেওয়া আছে বলেই টাকা সেখানেই যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কারণ অন্নপূর্ণা যোজনার সুবিধা Aadhaar-linked bank account-এর মাধ্যমে DBT-তে দেওয়া হয়ে থাকে।
একাধিক অ্যাকাউন্ট থাকলে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ?
আপনার নামে দু’টি, তিনটি বা তারও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে। কিন্তু Aadhaar-based DBT-এর ক্ষেত্রে সব অ্যাকাউন্ট একসঙ্গে বিবেচনা করা হয় না। NPCI mapper-এ Aadhaar-এর সঙ্গে যে ব্যাঙ্কের ম্যাপিং কার্যকর থাকে, Aadhaar-based payment সেই ব্যাংকের খাতাতেই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট থাকলেও ৩০০০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। কোন ব্যাঙ্কের আধার ম্যাপিং বর্তমানে সক্রিয় রয়েছে, সেটিই এখানে গুরুত্বপূর্ণ।
NPCI mapping কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই মনে করেন Aadhaar কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে linked থাকলেই DBT-এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু Aadhaar seeding এবং NPCI mapper-এ mapping একেবারেই এক বিষয় নয়। NPCI-এর নিয়ম অনুযায়ী, একই আধার একাধিক ব্যাঙ্কে যুক্ত করা হলে সর্বশেষ আপডেটেড ম্যাপিংটি কার্যকর থাকে। তাই আগে কোনও ব্যাঙ্কে Aadhaar-linked DBT চালু থাকলেও অন্য ব্যাঙ্কে Aadhaar seed করলে পুরনো ম্যাপিং কিন্তু বদলে যেতে পারে।
আগে অন্য কোনও ব্যাঙ্ক ব্যবহার করতেন?
ধরুন, আপনার Aadhaar আগে ব্যাঙ্ক A-এর অ্যাকাউন্টের সঙ্গে DBT mapping-এ ছিল। পরে আপনি ব্যাঙ্ক B-তে নতুন অ্যাকাউন্ট খুললেন এবং সেখানে Aadhaar seed করলেন। এই ক্ষেত্রে নতুন Aadhaar seeding-এর ফলে আগের mapping overwrite হয়ে নতুন ব্যাঙ্কের mapping কার্যকর হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আগের ব্যাংক অ্যাকাউন্টে আর DBT কার্যকর থাকছে না। সেটি এখন নতুন একাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গিয়েছে। তাই পুরনো অ্যাকাউন্টেই অন্নপূর্ণার টাকা আসবে বলে ধরে নেওয়া ঠিক নয়।
আবেদনপত্রে দেওয়া অ্যাকাউন্টের তথ্য কি তাহলে গুরুত্বহীন?
একেবারেই নয়। আবেদন করার সময় পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয় এবং DBT credit-এর জন্য Aadhaar-linked bank account-এর বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে Aadhaar-linked account-এর তথ্যের অমিল থাকলে সেটিকে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে application status-এ যদি “Bank Account Invalid”, payment-related error বা অন্য কোনও bank validation সমস্যা দেখা যায়, তাহলে বিষয়টি খতিয়ে দেখা দরকার।
টাকা না এলে প্রথমে কী কী দেখবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা না এলে একবারে কোনও সিদ্ধান্তে না গিয়ে ধাপে ধাপে কয়েকটি বিষয় যাচাই করুন:
১. Application Status দেখুন:
আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না, প্রথমে সেটি নিশ্চিত করুন।
২. ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় কি না দেখুন:
আবেদনে দেওয়া অ্যাকাউন্ট এবং বর্তমানে ব্যবহৃত অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না যাচাই করুন।
৩. Aadhaar linking পরীক্ষা করুন:
আপনার Aadhaar বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে linked রয়েছে, তা ব্যাঙ্কের কাছ থেকে জেনে নিন।
৪. DBT/NPCI mapping নিশ্চিত করুন:
শুধু Aadhaar linked আছে শুনলেই হবে না। Aadhaar-based DBT-এর জন্য NPCI mapper-এ কোন ব্যাঙ্কের mapping active রয়েছে, সেটিও জানতে হবে।
ব্যাঙ্কে গিয়ে ঠিক কী জানতে হবে?
বিষয়টি পরিষ্কার করতে সরাসরি নিজের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে এই তিনটি বিষয় স্পষ্টভাবে জেনে নিন,
১. Aadhaar কোন অ্যাকাউন্টের সঙ্গে linked রয়েছে?
২. ওই অ্যাকাউন্টে DBT সুবিধা সক্রিয় রয়েছে কি না?
৩. Aadhaar-এর NPCI mapper-এ বর্তমানে কোন ব্যাঙ্কের mapping রয়েছে?
আরও পড়ুন: বেড়েই চলেছে বৃষ্টির দাপট, শুক্রবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া
তাহলে শেষ পর্যন্ত ৩০০০ টাকা কোথায় যাবে?
সহজ করে বললে, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা DBT-এর মাধ্যমে সুবিধাভোগীর নিজের Aadhaar-linked bank account-এ জমা হওয়ার কথা। আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে কোন অ্যাকাউন্টে টাকা যাবে, তা বোঝার ক্ষেত্রে Aadhaar-এর সঙ্গে কার্যকর থাকা NPCI mapping গুরুত্বপূর্ণ। তাই শুধু আবেদনপত্রে কোন অ্যাকাউন্টের তথ্য লিখেছিলেন, সেটি দেখেই টাকা আসার অ্যাকাউন্ট নিশ্চিত করা উচিত নয়।