অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চিন্তার দিন শেষ, মহিলাদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এমনকি আজ থেকে এই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩০০০ টাকা করে ট্রান্সফার করা হচ্ছে। চলতি মাসে মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলা সুবিধা পাবেন বলেই জানিয়েছে রাজ্য সরকার। তবে নিজের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। অন্নপূর্ণা যোজনা নিয়ে করলেন বিশেষ ঘোষণা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তবে যেহেতু আজ প্রধানমন্ত্রী জন্মদিন, তাই সেই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকেই এই মাসে অন্নপূর্ণার সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়। সেই মতো আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এমনকি মুখ্যমন্ত্রী নিজে অন্নপূর্ণা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে মহিলাদের হাতে এই অর্থ সহায়তা তুলে দিয়েছেন। এই মাসে আরও ১০ লক্ষ উপভোক্তা যুক্ত হয়েছেন বলেই খবর নবান্ন সূত্রে।

এ প্রসঙ্গে আজ অন্নপূর্ণা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কথা কম, কাজ বেশি। এটাই আমাদের মূল মন্ত্র। এখন আর বাংলায় কোনও রকম কাটমানি চলে না। কোনও মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাচ্ছে। বাংলার পরিবর্তনের মূল কারিগর ছিলেন রাজ্যের মহিলারাই। তাই তাঁদের জীবনে উন্নয়ন আনা এবং আত্মবিশ্বাস বাড়ানো সরকারের মূল লক্ষ্য। অন্নপূর্ণা দিবস উপলক্ষে রাজ্যের প্রায় দেড় কোটি মা-বোনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চতুর্থ কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ব্রিকসের সম্মেলনে যোগ দিয়ে অসুস্থ হয়নি কোনও বিশ্বনেতা, স্পষ্ট জানাল ভারত

এমনকি আগের সরকারের আমলে দীর্ঘ ১২ বছর ধরে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন বঙ্গবাসী, এমনটাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ডাবল ইঞ্জিনের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। আগের মাসে যেখানে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছিল, সেখানে এই মাসে অতিরিক্ত ১০ লক্ষ মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন বলেই খবর। পাশাপাশি যাঁদের আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে, তাঁদেরও তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।

Leave a Comment