সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ অক্টোবর, শনিবার। অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ, অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, বাংলাদেশে হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) BSF-র গুলিতে পাক নাগরিকের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব পাকিস্তানের
আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দুই সাধারণ নাগরিকের মৃত্যু হল বিএসএফের গুলিতে। এমনটাই দাবি জানিয়ে এবার ভারতীয় হাই কমিশনারকে তলব করল ইসলামাবাদ। আজ অর্থাৎ শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, গত ২ অক্টোবর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বেদিয়ান সেক্টরে ভারতীয় জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি নাগরিকের। আজমত রাসুল শাহ ও মোহসিন জাট্ট নামক ওই দুই পাকিস্তানির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আরও একজনের আহত হওয়ার কথা জানায় পাকিস্তান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সপ্তমীতে রাজ্যে আসছেন মোদি
মহালয়ায় কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু না তিনি আসবেন না। ব্যক্তিগত কারণেই তিনি ইডেন গার্ডেন্সের মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছিল। পরিবর্তনে আসতে পারেন অমিত শাহ। তবে সপ্তমীর দিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। দলের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর দিন কলকাতায় এসে তিনি অষ্টমীতে বেলুড় মঠের কুমারী পুজো দেখবেন। এমনকি অঞ্জলিও দেবেন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জানানো হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে অত্যাধুনিক প্রযুক্তির AI ক্যামেরা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ। পড়ুয়াদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের উপযুক্ত পরিবেশ সংক্রান্ত ব্যাপারে একাধিক প্রশ্ন ওঠায় নজরদারি চালাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এএই প্রযুক্তির ক্যামেরা। নিরাপত্তা বৃদ্ধির জন্য একাধিক জায়গায় বসানো হবে এই ক্যামেরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে নাইট ভিশন বা ফেস ডিটেকশন প্রযুক্তি সম্পন্ন এই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। এতে রাতের বেলায় স্পষ্ট চিত্র ধরা পড়বে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকেই নজরদারি চালাবে প্রশাসন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অন্নপূর্ণার টাকা না পেয়ে বারাসতে রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় উত্তাল গোটা রাজ্য। এমনিতেই দফায় দফায় বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। কোথাও ভেঙে ফেলা হয়েছে চেয়ার, আবার কোথাও বিজেপি বিধায়ককে আটক করে আবেদনপত্র নিয়ে ব্যাপক শোরগোল হয়েছে। তবে বারাসাত ১ নম্বর ব্লকের অন্তর্গত বেশিরভাগ মহিলারা সরকারি প্রকল্পের টাকা না পাওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাস্তায় শুয়ে পড়েছেন বলেই খবর। তাদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) রেশনে ময়দা, চিনি, সুজি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্গাপুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগেই জানানো হয়েছিল যে পুজো উপলক্ষে রেশনে ময়দা থেকে শুরু করে চিনি, সুজির মতো সামগ্রী মিলবে। তবে এবার তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা দুর্গাপুজো উপলক্ষে অর্ধেক মূল্যে ময়দা, চিনি এবং সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগের সরকার ৫০ লাখের মতো পরিবারকে যার পপুলেশন ৪ কোটি, তিনি ১ কেজি করে দিতেন ২০ শতাংশ সাবসিডিতে। তবে আমরা ৫০ লাখের পরিবর্তে ২ কোটি পরিবারকে দেবো এবং ২০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ সাবসিডি পাবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস
বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। জানা গিয়েছে, আজ সকাল দশটার পরে তাঁর মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাড়িতে আগুন লাগে। তবে ঘটনার সময় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাড়িতেই ছিলেন। সেখানে তিনি অগ্নিদগ্ধ হন। প্রথমে তাঁর নিজের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কজনক ছিল। যদিও বাড়িতে আগুন লাগার কারণ সামনে আসেনি। তবে দমকল এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ভাঙা হল হিন্দু দেব-দেবীর মূর্তি
বাংলাদেশে ধুমধাম করে পালিত হয় দুর্গোৎসব। তবে বিগত কয়েক বছর দুর্গামূর্তি সহ হিন্দুদের অন্যান্য দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসছে। সেই ঘটনার ফের পুনরাবৃত্তি হল। জানা গিয়েছে, পঞ্চগড়ের আটোয়ারীতে তৈরি হয়েছিল দুর্গা প্রতিমা। তবে দেবীদুর্গা সহ কার্তিক, গণেশ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি ভাঙচুর করেছেন বেশ কয়েকজন অজ্ঞতা পরিচয় কট্টরপন্থী। এ নিয়ে সংখ্যালঘু অধিকার সংগঠন আন্দোলনের নেমেছে। তবে এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ১০ অক্টোবর ‘যন্তরমন্তর ২.০’ কর্মসূচির ডাক সিজেপির
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল মুম্বাই ও দিল্লি। গতকাল মুম্বাইতে বিশাল আন্দোলনের ডাক দেয় সিজেপি। তবে আজ অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন যে, জ্ঞানেশ কুমার যদি পদত্যাগ না করেন, তাহলে সারা ভারতের ককরোচরা দিল্লিতে মিছিল করতে আসবে এবং ১০ অক্টোবর যন্তরমন্তরে প্রতিবাদ জানানো হবে। যদি পুলিশ থামানোর চেষ্টা করে, তাহলে তারা যেখানেই থামাবে, সেখানেই যন্তরমন্তর হয়ে যাবে। অর্থাৎ আগামী ১০ অক্টোবর ফের যন্তরমন্তর ২.০ কর্মসূচির ডাক ককরোচদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) হাওড়া-ব্যান্ডেল শাখায় ফের বাতিল ৪ লোকাল
পূর্ব রেলের তরফ থেকে হাওড়া এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ফের চারটি লোকাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর বাতিল থাকবে ৪টি ট্রেন। জানা গিয়েছে, ডায়মন্ড ক্রস পরিবর্তনের জন্য ৪ অক্টোবর হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে ৩ নং লাইনে সকাল ১১টা থেকে বিকাল ৫টা অবধি টানা ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন পড়বে। সেই সূত্রে হাওড়া-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকালসহ বর্তমান-হাওড়া এবং চন্দনপুকুর-হাওড়া লোকাল বাতিল থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) অন্নপূর্ণার টাকা না পেয়ে সেবা সেতু ক্যাম্পে ভাঙচুর মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন মহিলারা। ভাঙচুর চালিয়ে ক্যাম্পের সমস্ত সরকারি কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় বলেই অভিযোগ। রাজপুর সোনারপুর পৌরসভার সেবা সেতু ক্যাম্পে একেবারে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছেন মহিলারা। সেখানে শুরুতে ক্যাম্পে শান্তি বজায় থাকলেও পরে অভিযোগ ওঠে যে অন্নপূর্ণা এবং আয়ুষ্মান ভারত সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে না। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বেশ কয়েকজন মহিলা চেয়ার, টেবিল ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেয় শিবিরে, এমনটাই অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন