=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অপেক্ষার অবসান! ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর মুখে সুখবর পেলেন কর্মীরা

সহেলি মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান, অবশেষে বাংলার সরকারি কর্মীদের লটারি লাগতে চলেছে বলে মনে হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দুর্গাপুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ (Dearness Allowance) ঢুকে যাবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে টাকা ঢুকবে এবং কত শতাংশ? চলুন জেনে নিই।

পুজোর আগেই সরকারি কর্মীরা ডিএ পাবেন

এখনো অবধি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে। বিষয়টি নিয়ে টানাপোড়েনের শেষ নেই। ইতিমধ্যে এই বিষয়ে আলোচনার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ইন্দু মালহোত্রার কমিটিকে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, কেএমসি এলাকায় বসবাসকারী বহু পেনশন প্রাপক বকেয়া ডিএ পাননি। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার বড় চমক দিল। ১৬ অক্টোবরের মধ্যেই ২০ শতাংশ অতিরিক্ত ডিএ-সহ বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Employees), জানালেন শুভেন্দু অধিকারী।

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার মালদার মানিকচকের সভা থেকে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৬ অক্টোবর ষষ্ঠী পড়েছে। সেদিন সকলের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ হারে ডিএ-সহ বেতন জমা হবে। সরকারের এহেন সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ করে আসছেন সরকারি কর্মীরা। এই বঞ্চনা থেকে কবে মুক্তি মিলবে এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন ছিল।

আরও পড়ুন: আইন ভেঙে হয়েছে জ্ঞানেশ কুমারদের নিয়োগ? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বাজেট পেশ করে। আর সেই বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা করেন। যদিও তা লাগু হতে বেশ দেরি হয়ে গেল। যাইহোক, সরকারের নতুন ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএ-র ফারাক অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment