=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে T20 ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে টিম ইন্ডিয়া? মুখ খুলল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমাগত উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গিয়েছিল গত বছরের ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ (India Vs Bangladesh)। দু দেশের বোর্ড সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিল বলেই খবর। তবে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে এ বছর কি সেই সিরিজ আয়োজিত হতে পারে? প্রশ্ন তুলছেন অনেকেই। আসলে এবছর সেপ্টেম্বর মাস নাগাদ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওপার বাংলায় যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার! সেই সফর কি আদৌ হবে? নাকি বাতিল হয়ে যাবে গোটা সিরিজ? এ নিয়ে এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবে ভারত?

2025 সাল অর্থাৎ গত বছর বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শোনা গিয়েছিল, ওপার বাংলার পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠিত হতে পারে ভারত বনাম বাংলাদেশ সিরিজ। তবে মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভারতের সাথে কয়েক প্রস্থ ঠান্ডা লড়াই চলছে ওপার বাংলার বোর্ডের। যদিও সেসব আপাতত অতীত। বাংলাদেশের সিংহাসনে বসেছে BNP এর সরকার। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কাছের প্রতিবেশী। আর ঠিক সেই পর্বে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে অনুষ্ঠিত হতে পারে দুই দেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ?

এ নিয়ে PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “ভারতীয় দলের বাংলাদেশ সফর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভারত সরকারের নীতির উপর। সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই অনুসরণ করবো আমরা। বোর্ডের কাজ শুধুমাত্র ম্যাচ আয়োজন এবং সেটা পরিচালনা করা। অন্য দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না।”

অবশ্যই পড়ুন: আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেই রেকর্ড, ইতিহাস সৃষ্টির পথে টিম ইন্ডিয়া

উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই একেবারে তেলে-বেগুনে জ্বলে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড! ভারতে নিরাপত্তার অভাব রয়েছে এমন অজুহাত দেখিয়ে বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আবেদন জানিয়েছিল বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই সিদ্ধান্তে সারা না দেওয়ায় গোটা বিশ্বকাপ থেকেই বাদ পড়ে টাইগাররা।

Leave a Comment