=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের গড়ে শুভেন্দু! পুলিশ-বিধায়কদের সঙ্গে করবেন বড় বৈঠক

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমবার প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এদিন কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। আশা করা যাচ্ছে, এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর

গত বৃহস্পতিবারই প্রশাসনিক দপ্তর থেকে জানানো হয়েছিল যে, ফলতা পুনর্নির্বাচনের আগেই প্রশাসনিক এবং দলীয় উভয় কর্মসূচি নিয়ে আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আর সেই পরিকল্পনা অনুযায়ী ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে গেলেন তিনি। জানা গিয়েছে, আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ডায়মন্ড হারবারে হুগলি নদী সংলগ্ন একটি হোটেলে পৌঁছন তিনি। এখানেই জেলার পুলিশকর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট-পরবর্তী হিংসা, একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা।

বিধায়কদের নিয়ে কর্মীসভা করবেন শুভেন্দু

ডায়মন্ডহারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের এক বিধায়ক পান্নালাল হালদার। আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে দলবদলের চর্চা। এদিকে আগামী ২১মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। দ্বিতীয় দফায় সেখানে ভোটগ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে ২১মে ভোটগ্রহণ এবং ২৪মে গণনার দিন ঘোষণা করেছে। সেই কারণে আজ ফলতা বিধানসভার নির্বাচনের জন্য কর্মিসভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে থেকে হবে কর্মিসভা। এরপর আগামী ১৯ মে ফের ফলতা যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন ফলতায় রোড শো করার কথা তাঁর।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর আত্মঘাতী হামলার ছক! গার্ডেনরিচ থেকে গ্রেফতার হাসনেন আলি

বিজেপি সূত্রে খবর, ফলতা ৮৩ বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত কর্মীসভা থেকেই পুনর্নির্বাচনের প্রচারে ঝাঁপাবেন শুভেন্দু। দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং এটিকে কার্যত “মেগা র‍্যালি” হিসেবেই দেখা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপির যাচ্ছে ফলতা দখল করা এখন মর্যাদার লড়াই। অন্যদিকে এই ব্যস্ত প্রশাসনিক সফর শুরু করার আগেই টলিউডের মেগাস্টার তথা দলের অন্যতম শীর্ষ তারকা নেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী।

Leave a Comment