সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা অসমে। কাজিরাঙার কাছে শুক্রবার মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের (Assam Bus Accident)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এমনকি আহত হয়েছেন আরও ৭ জন। তবে মৃতদের মধ্যে একাধিক পড়ুয়া রয়েছে বলেই খবর। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছে রাজনৈতিক মহল।
ভয়াবহ দুর্ঘটনায় অসমে মৃত্যু ২৩ জনের
জানা গিয়েছে, এদিন ওই মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও-র দিকে যাচ্ছিল। তবে কাজিরাঙার কাছে রঙ্গাজান এলাকায় একটি ট্রাকের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েক জনের। পাশাপাশি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয় বলেই খবর। তাছাড়া আহতদের উদ্ধার করে কোহরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ট্রাকের সঙ্গে যে বাসটির ধাক্কা লাগে, সেটি কর্ণাটকের। বাসে থাকা নিহতদের মধ্যে বেশিরভাগই কলেজ পড়ুয়া।
এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “এমন ভয়াবহ দুর্ঘটনা আগে কখনও দেখিনি। গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি ওই বাসটির সামনের দিক দুমড়েমুচড়ে গিয়েছিল। তাতেই ভেতরে আরও বেশ কয়েকজন আটকে পড়েন। তাদের উদ্ধার করতে যথেষ্ট সমস্যা পোহাতে হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ওই বাসটি আগেও ট্রাফিক আইন ভেঙেছিল বলে খবর। এর আগে ১২ বার ট্রাফিক আইন ভাঙার জন্য প্রায় ৪০ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে ওই বাসটির।
Assam: Tragic collision between a truck and a minibus in Assam’s Kaziranga leaves at least 23 feared dead and several critically injured.Rescue operations are underway at Rongajan as authorities warn the death toll is likely to rise.
@assampolice #kazirangaaccident #kaziranga https://t.co/RxOaFifTbu— Monu Lodhi 🇮🇳 (@monu_lodh) November 13, 2026
আরও পড়ুন: আরসালানের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ, জায়গা পরিদর্শন করে কড়া বার্তা পুরমন্ত্রীর
এই দুর্ঘটনার প্রসঙ্গে গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, “দেহগুলি উদ্ধার করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে ওই বাসটি খুব দ্রুত গতিতেই ছুটছিল। পার্কের সামনে সেটি একবার ট্রাফিক আইন ভাঙে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তারপরই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই বাসটির। শুক্রবার দুপুর ২:০০ থেকে ২:৩০-র মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন।”