=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরসালানের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ, জায়গা পরিদর্শন করে কড়া বার্তা পুরমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: মন্দিরের জমি দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছিল কলকাতার কসবার টেগর পার্ক এলাকায়। এমনকি শহরের পরিচিত বিরিয়ানি সংস্থা আরসালান কর্তৃপক্ষের বিরুদ্ধেই ওঠে অভিযোগের আঙুল। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করার সওয়াল করেছিলেন তিনি। তবে এবার সেই জায়গা পরিদর্শন করে বড় মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

দখল করা জমি পরিদর্শন করে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের

এদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গেই ওই স্থানে হাজির হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্দিরের জমি দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ তুলেছিলেন বিজেপির নেতা সন্দীপন ব্যানার্জি। এমনকি এলাকার মানুষজন সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এ বিষয়ে অগ্নিমিত্রা পাল আজ মিডিয়াকে জানিয়েছেন, “তিনটে জিনিস। এক হচ্ছে পাশে একটা মন্দির। সেই মন্দিরটার মূর্তি গায়েব। মন্দিরে মূর্তির জায়গায় একটা কাঠের ব্ল্যাঙ্ক রেখে তারা গোডাউন বানিয়ে নিয়েছে।”

অগ্নিমিত্রা বলেন, “এছাড়া পিছনে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তাটা পাবলিক ওয়ে। সেই রাস্তাটাকে দখল করে তারা টেবিল, চেয়ার, গোডাউন, পার্সেল ডেলিভারির জায়গা করে নিয়েছে। আর সামনেও যথেষ্ট জায়গা ছিল। তাই আমি যেটা দিয়েছি, তিনটে জিনিস দেখা এবং একচুয়ালি সেক্ষেত্রে কতটা স্পেস, সেটা দেখা এবং বাকিটা উদ্ধার করা। এবং আমি আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে, এদের বিরুদ্ধে একটা পেনাল্টিও দেব। কারণ, আপনি যে অসুবিধাটা করলেন, ১৫ বছর ধরে এই যে আরসালান পিছনে রাস্তাটা দখল করে, যারা ওই রাস্তা দিয়ে ১৫ বছর যেতেন, তাদের জন্য কী অসুবিধা করলেন। তার তো একটা পানিশমেন্ট হতেই হবে।”

আরও পড়ুন: QR কোড ও সাউন্ড বক্স বসাতে মিলবে ১০৫০ টাকা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চালু হল নতুন UPI প্রকল্প

যদিও আরসালান সংস্থার বিরুদ্ধে জমি দখল এবং বেআইনি নির্মাণের অভিযোগ এই প্রথমবার নয়। চলতি বছরের এপ্রিল এবং মে মাসেও কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় আরসালান রেস্তোরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। আর সেই সময়ও কলকাতা পুরসভার তরফ থেকে চালানো হয় অভিযান। এমনকি রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। তার পাশাপাশি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনের ফুটপাত ও সরকারি জমি দখল করে দোকান চালানোর অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে।

Leave a Comment