বিক্রম ব্যানার্জী, অসম: শনিবার সকাল সকাল ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলেন দেশবাসী। দুর্ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট বিমানঘাঁটিতে। জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমান ঘাঁটিতে অবতরণ করার সময়ই ভেঙে পড়ে একটি AN-32 বিমান। বায়ুসেনার বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই ধরে যায় আগুন। তাতে কালো ধোয়ায় থেকে যায় চারপাশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
বিস্তারিত আসছে…