=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আইনের শাসন প্রতিষ্ঠায় নেপাল, শ্রীলঙ্কার থেকে পিছিয়ে ভারত, কততে বাংলাদেশ-পাকিস্তান?

বিক্রম ব্যানার্জী, ভারত: আইনের শাসন প্রতিষ্ঠায় ভারতের থেকে এগিয়ে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা। এমনটাই দাবি করছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের তরফে প্রকাশিত আইনের শাসন সূচক 2026 (Rule Of Law Index 2026)। মূলত 143টি দেশের বিচারব্যবস্থা নিয়ে করা সমীক্ষায় আইনের শাসনের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে নেপাল। যদিও সেটা এশিয়ার দেশগুলির মধ্যে। তবে যদি 143টি দেশের তালিকার কথা বলা হয় সেক্ষেত্রে আইনের শাসনের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির স্কোর 0.90।

ভারতের থেকে এগিয়ে কারা?

আইনের শাসন সূচক 2026 এ বিশ্বের মোট 143 দেশ ও অঞ্চলের বিচারব্যবস্থা থেকে শুরু করে সরকারি ক্ষমতার নিয়ন্ত্রণ, দুর্নীতি এবং মৌলিক অধিকারের মতো বিষয়গুলিকে মূল্যায়ন করা হয়েছে। আর সেই নিরিখেই বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আইনের শাসনের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। বিশ্বে ভারতের অবস্থান 88 নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলির তালিকায় ভারতের আগে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলির তালিকায় চার নম্বরে নাম রয়েছে বাংলাদেশের। আইনের শাসন প্রতিষ্ঠার দিক থেকে 0.39 স্কোর পেয়েছে দেশটি। যেখানে বিশ্বে বাংলাদেশের স্থান 123 নম্বরে। দক্ষিণ এশিয়ার মধ্যে আইনের শাসনের নিরিখে বাংলাদেশের পরই নাম রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের। তবে গোটা বিশ্বের নিরিখে এই দুই দেশের স্থান যথাক্রমে 131 ও 142 নম্বরে।

আরও পড়ুন: বিজেপি কর্মী খুন, হিন্দু নাবালিকাকে গণধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (২২ অক্টোবর)

তবে যদি এশিয়া থেকে সরে এসে বিশ্বের 143টি দেশের মধ্যে হিসেব করা যায় সে ক্ষেত্রে শীর্ষে থাকা ডেনমার্কের পরেই অর্থাৎ আইনের শাসনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। এছাড়াও তিন নম্বরে ফিনল্যান্ড, চার নম্বরে সুইডেন, পাঁচে লুক্সেমবার্গ, ছয়ে জার্মানি, সাতে নিউজিল্যান্ড, আট নম্বরে নেদারল্যান্ডস, নয়ে আয়ারল্যান্ড এবং দশ নম্বরে রয়েছে এস্তোনিয়া। এক কথায় বলাই যায়, আইনের শাসন প্রতিষ্ঠার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশগুলি। তবে সংশ্লিষ্ট রিপোর্টে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের থেকে নেপাল, শ্রীলঙ্কার এগিয়ে থাকার বিষয় নিয়ে যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞ মহলের কেউ কেউ।

Leave a Comment