=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আচমকাই নোটিশ নবান্নর, কর্মীদের বড় আদেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে (Nabanna)। জনতার রায়ে প্রথমবারের মতো বাংলার সিংহাসনে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী 6 মে, মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে গেলেই রাজ্যে নতুন সরকার গঠন। তার ঠিক আগেই নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। সরকারি অফিস থেকে যাতে কোনওরকম নথি সরানো না হয় তা নিয়ে একেবারে সরাসরি নোটিশ জারি করেছে নবান্ন।

নোটিসে ঠিক কী জানানো হল?

রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আচমকা মুখ্যসচিবের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি আধিকারিকদের জানিয়ে দেওয়া হলো, কোনও সরকারি অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি বা কাগজ সরিয়ে দেওয়া যাবে না। একই সাথে রাজ্যের সরকারি নথি অন্যত্র আদান-প্রদানের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে চলতে হবে।

শুধু তাই নয়, ওই নোটিশে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের নথি বা কাগজ জেরক্স কিংবা প্রিন্ট আউট করতে গেলেও নিতে হবে প্রয়োজনীয় অনুমতি। এক কথায়, নতুন সরকার গঠনের আগেই রাজ্যের সরকারের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত একগুচ্ছ নিয়মাবলী জারি করে দিলেন মুখ্য সচিব দুষ্মন্ত।

অবশ্যই পড়ুন: নিন্দুকদের কড়া জবাব, মানুষের রায়ে পানিহাটি থেকে বিপুল ভোটে জয়ী হলেন “অভয়ার মা’

হঠাৎ কেন এমন নোটিশ জারি করা হল?

সাধারণত কোনও সরকার বাংলায় ক্ষমতায় আসার আগে রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনিক দপ্তর স্থানান্তরিত হয় নবান্নতে। সেখানেই থাকে গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি নথি। আর এই নবান্ন থেকেই পরিচালিত হয় রাজ্যের সমস্ত প্রশাসনিক কার্যকলাপ। তাছাড়াও রাইটার্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হয়ে গেছে। তৃণমূল সরকারের 15 বছর শাসনের পর বাংলায় যেহেতু নতুন সরকার গঠন হতে চলেছে তাই আগেভাগে রাজ্যের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই নতুন নির্দেশ জারি করেছে নবান্ন।

Leave a Comment