=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজ পাকিস্তানকে একাই হারাতে পারেন সূর্যকুমার!

Suryakumar Yadav Can Beat Pakistan today

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলম্বোর মাটিতে গড়াবে ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। রবিবার সেই ম্যাচ শুরুর আগেই একাধিক প্রশ্ন ভাবাচ্ছে ভারতীয় দলকে। এরই মাঝে অভিষেক শর্মাকে নিয়ে বেড়েছে অনিশ্চয়তা। শারীরিক অসুস্থতা কাটিয়ে আজকের ম্যাচে ভারতীয় তারকা খেলতে পারবেন কিনা তার কোনও উত্তর এখনও পর্যন্ত মেলেনি। এদিকে টিম ইন্ডিয়াকে শায়েস্তা করতে পুরোপুরি তৈরি পাকিস্তানের স্পিন বিভাগ। এসব কিছুর মাঝে অভিজ্ঞ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার মনে করছেন আজ পাকিস্তানের বিপক্ষে ভারতকে জেতাতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ব্যাট হাতে জ্বলে উঠলে পাকিস্তানের পরাজয় নিশ্চিত!

একাই পাকিস্তানকে হারাতে পারবেন সূর্য?

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ ছিলেন সূর্য। তবে অনেকেই আশা রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ছন্দে ফিরবেন ভারতীয় তারকা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। নিউজিল্যান্ড সিরিজ থেকেই নিজের ক্ষমতা দেখানো শুরু করেছেন ভারতীয় অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন স্কাই। পুরনো পরিসংখ্যান ঘেঁটে দেখলে জানা যাবে, গত বছরের হিসাব বাদ দিয়ে 2021 সাল থেকে একটানা 4 বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ব্যাটসম্যান ছিলেন সূর্য।

ভারতীয় তারকা মাঠে নামলেই ভয়ে বুক দুরু দুরু করতো বোলারদের। সূর্যের তেজে পুড়ে খাক হননি এমন বলার খুঁজে পাওয়া দুষ্কর। সেই প্লেয়ারই মাঝে হারিয়ে ফেলেছিলেন নিজের পরিচয়! তবে সেখান থেকে স্বচেষ্টায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন, এই মুহূর্তে সূর্য কুমার যে ফর্মে রয়েছে তাতে রবিবারের ম্যাচে পাকিস্তানকে একার হাতে শায়েস্তা করা তাঁর কাছে কিছুই নয়। সূর্য একার হাতে দলকে জিতিয়েছে এমন দৃশ্য এর আগে ধরা পড়েছিল বহুবার।

অবশ্যই পড়ুন: আজ ভারত-পাক ম্যাচে ফ্লপ হলেই কেরিয়ার শেষ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারের!

না বললেই নয়, ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে মোট 8টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 112 রান করেছেন। তাছাড়াও ফাস্ট বোলারদের হাতে 6 বার আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। 3 বার তাঁকে আউট করেছে পাকিস্তানের জোরে বলার হ্যারিস রউফ। তবে খুশির খবর এবার পাকিস্তানের বিশ্বকাপের দলে নেই তিনি। যদিও শাহিন আফ্রিদি, নাসিম শাহদের দেখে খেলতে হবে সূর্যকে। তাছাড়াও পাকিস্তানের স্পিন অ্যাটক তো আছেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, একবার মাঠে টিকে যেতে পারলে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়টা নিশ্চিত করবেন সূর্যই।

Leave a Comment