=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আবাসে ঘর থেকে বিনামূল্যে চিকিৎসা, মহিলাদের জন্য নতুন ঘোষণা রাজ্য সরকারের

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহিলাদের জন্য সুখবর নিয়ে এলো যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য নতুন একটি পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন, যার দ্বারা যোগ্য মহিলারা বিনামূল্যে বাসস্থান ও উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন।  পরিকল্পনার কাজ ইতিমধ্যেই জোড় কদমে শুরু হয়েছে। এই উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সুবিধা প্রদান করা হবে। বর্তমানে মহিলা কল্যাণ বিভাগ সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ করছে। 

মহিলাদের উন্নতিকল্পে নতুন পরিকল্পনা যোগী আদিত্যনাথ সরকারের 

যে সমস্ত মহিলারা সামাজিক ও পারিবারিক সংকটের কারণে কষ্টে ও অসুরক্ষিতভাবে জীবনযাপন করছেন তাদের জন্য যোগী আদিত্যনাথের সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছে। এর দ্বারা সেই সমস্ত মহিলাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সুবিধা প্রদান করা হবে। 

তিন তালাকের শিকার, অ্যাসিড হামলার শিকার এবং নিঃস্ব ও অসহায় – এই তিন ধরনের নারীদের এই পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হবে। এনাদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সুরক্ষা প্রদানের জন্য এই বৃহত্তর প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকার মনে করেন শুধুমাত্র আর্থিক সহায়তাই যথেষ্ট নয়,  সম্মানের সাথে জীবনযাপনের জন্য বাসস্থান ও স্বাস্থ্যপরিসেবার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। 

আরও পড়ুনঃ রোবট তৈরিতে চিনকে টেক্কা দেবে ভারত, বড় প্রস্তুতি আম্বানির সংস্থার!

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চস্তরীয় বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে এরকম মহিলাদের খুঁজে একটি তালিকা তৈরি করতে হবে, যারা সামাজিক কোনো অপরাধের শিকার হবে কষ্ট ভোগ করছেন এবং যাদের কাছে একটাও মাথা গোঁজার ঠাঁই নেই। মুখ্যমন্ত্রী বলেন তিন তালাক ও অ্যাসিড হামলার শিকার মহিলাদের সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাথে যুক্ত করা সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত। এই উদ্দেশ্যে মহিলা কল্যাণ বিভাগ তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। খুব শীঘ্রই ওই সমস্ত অসহায় মহিলাদের কাছে এই প্রকল্পগুলি সুবিধা পৌঁছে দিতে চলেছে সরকার। 

Leave a Comment