=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমার নেতা, আমার দাদা, অভিভাবক” শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মমতার ভাই বাবুন

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে শাসক বদলের পর থেকেই রাজনৈতিক শিবিরে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই বিজেপির দিকে পা বাড়িয়েছেন। আবার অনেকে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করছেন। সেই তালিকায় এবার কি নাম লেখাতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি (Babun Banerjee)? কালীপুজোর মণ্ডপে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এখনও পর্যন্ত বাবুনের বিজেপিতে যোগদানের কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

কী বলছেন বাবুন?

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাবুন ব্যানার্জির ক্লাব কালীঘাট শিবশক্তি সংঘের কালীপুজোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই আয়োজিত এই পুজোয় শুভেন্দু পৌঁছতেই তাঁকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাবুন। এমনকি মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। শুভেন্দুকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বাবুন বলেন, “শুভেন্দু আমার নেতা, আমার দাদা, অভিভাবক বলে মনে করি।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” শুভেন্দুর আগমনকে নিজের কাছে বিরাট পাওনা বলেও উল্লেখ করেন তিনি।

বাবুনের বক্তব্যে উঠে এসেছে মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর পারিবারিক দূরত্বের কথাও। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দিদির সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক নয়। তাঁর কথায়, “মমতা ব্যানার্জি আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না।” একসময় মুকুল রায় ও সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। শুভেন্দুকে নিয়ে তৃণমূলের নেতাদের আক্রমণের প্রসঙ্গ উঠলে বাবুনের পাল্টা মন্তব্য, “শুভেন্দু গদ্দার নয়, গদ্দার অভিষেক।” অর্থাৎ, শুধু শুভেন্দুর প্রশংসাই নয়, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীর সঙ্গে বাবুনের এই সম্পর্ক দীর্ঘদিনের, সেটাও স্পষ্ট করেছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে বাবুন দাবি করেছেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, বহু বছরের। আমি আগেও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আজও আছি এবং আজীবন তাঁর সঙ্গেই থাকব।” অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হাওড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রসূন ব্যানার্জির নাম ঘোষণার পর আপত্তি জানিয়েছিলেন বাবুন। নির্দল প্রার্থী হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। এরপরই মমতা প্রকাশ্যে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, একসময় বাবুনের বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হলেও শুভেন্দু নিজেই জানিয়েছিলেন, বাবুনের জন্য বিজেপির দরজা বন্ধ। এমনকি তাঁদের পারিবারিক বিবাদে বিজেপিকে না জড়ানোর বার্তাও দিয়েছিলেন তিনি।

এদিকে শুভেন্দুর প্রতি সমর্থনের কারণ হিসেবে তাঁর কাজেরও প্রশংসা করেছেন বাবুন। সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ছয় মাসে শুভেন্দু অধিকারী বাংলার জন্য যে কাজ করেছেন, তাতে আমরা চাই তাঁকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে।” পাশাপাশি তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী আমার কালীপুজোয় এসেছেন, রক্তদান শিবিরেও এসেছেন। আজ মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় এসেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।” নন্দীগ্রামে শুভেন্দুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বাবুন আরও জানান, তাঁর ভালো কাজের নেপথ্যে শুভেন্দুর অবদান রয়েছে।

আরও পড়ুন: ফের পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি একাধিক জেলায়! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

সব মিলিয়ে, মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দূরত্বের আবহে তাঁর ভাইয়ের মুখে শুভেন্দু অধিকারীর এমন প্রশংসা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মমতার বাড়ির এত কাছেই আয়োজিত পুজোয় শুভেন্দুর উপস্থিতি এবং বাবুনের প্রকাশ্য সমর্থনের বার্তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে বাবুন শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেবেন কি না, নাকি দলের বাইরে থেকেই শুভেন্দুর প্রতি সমর্থন জারি রাখবেন, সেটাই এখন দেখার।

Leave a Comment