=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সব লড়াই শেষ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। বেশ কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বিগত তিন সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কের স্ট্রোক এবং তারপর বিভিন্ন শারীরিক সমস্যার মধ্য দিয়েই চলছিলেন তিনি। এমনকি নিউমোনিয়ার পাশাপাশি মূত্রনালীতে সংক্রমণ এবং সেপটিক শকের পাশাপাশি একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে তাঁর। প্রসঙ্গত, ২০২২ সাল পর্যন্ত তৃণমূলের আমলে কারা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

তৃণমূলের আমলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার তিনবারের বিধায়ক ছিলেন উজ্জ্বল বিশ্বাস। তবে ২০২৬ সালে বিজেপির প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তিন সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন এই রাজনীতিবিদ। হৃদযন্ত্রের জটিলতা থেকে শুরু করে কিডনির সমস্যা এবং একাধিক অসুস্থতা নিয়ে মুকুন্দপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নদীয়ার এই রাজনীতিবিদ।

প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতায় আসার বছর অর্থাৎ ২০১১ সালে কৃষ্ণনগর দক্ষিণ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর পরপর তিনবার ওই কেন্দ্র থেকেই জিতেছেন উজ্জ্বল। ২০১১ সালেই তাঁকে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের মন্ত্রী করা হয়। এরপর ২০১৭ সালে কারা দফতরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০২২ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব সামলান উজ্জ্বল। পরে মমতা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তবে এবার সরকার পরিবর্তন হলেও মমতার শিবিরেই ছিলেন তিনি।

আরও পড়ুন: লক্ষ্মীবারে টাকা-পয়সার মালিক হবে ৫ রাশি! আজকের রাশিফল, ১২ নভেম্বর

যদিও অসুস্থতার কারণে শেষ কয়েক মাস রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি উজ্জ্বলকে। এদিকে ভোটে হারার পর তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছিল বলেই খবর। ত্রাণ বিতরণ না করে তিনি নিজের বাড়িতেই সেগুলি মজুদ করে রেখেছিলেন বলে অভিযোগ তোলে বিজেপি। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়। ৩০ দিন পর্যন্ত জেল খেটেছিলেন উজ্জ্বল। তবে পরে জামিন পেলেও অন্য এক মামলায় গ্রেফতার হলে ৪৯ দিন জেলবন্দি থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছিলেন তিনি। আর এবার আচমকা তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Leave a Comment