=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাদা বরফের চাদরে ঢাকল সান্দাকফু! মরশুমের প্রথম তুষারপাত ঘিরে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস

আনিষা চৌধুরী, কলকাতা: পাহাড়ের পর পাহাড়, সবুজে মোড়া ঢাল, মেঘের আনাগোনা আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্র সান্দাকফু (Sandakphu)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এই শৃঙ্গ থেকে পরিষ্কার আকাশে হিমালয়ের একাধিক সুউচ্চ পর্বতশৃঙ্গের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তবে বুধবার, ১১ নভেম্বর ভাইফোঁটার দিন প্রকৃতির সেই সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ, মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সান্দাকফু। সাদা বরফের আস্তরণে ঢেকে গেল পাহাড়ের বিস্তীর্ণ অংশ।

বছরের প্রথম তুষারপাত

বুধবার সকাল থেকেই দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। এরপরই সান্দাকফু ও ফালুটে দফায় দফায় শুরু হয় ভারী শিলাবৃষ্টি। প্রথমদিকে শিলার আস্তরণে পাহাড়ের চারপাশ সাদা হয়ে যেতে থাকে। অনেক পর্যটক সেই দৃশ্য দেখে তুষারপাত হয়েছে বলে মনে করলেও আসল তুষারপাতের জন্য অপেক্ষা করতে হয় আরও কিছুক্ষণ। শিলাবৃষ্টির জেরে দিনের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরপর বিকেলের দিকে পারদ হিমাঙ্কের নিচে নামতে শুরু করতেই প্রকৃত তুষারপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢেকে যায় সান্দাকফু ও ফালুটের উঁচু এলাকাগুলি।

শুধু সান্দাকফু নয়, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম এবং ভুটানের একাধিক এলাকাতেও এদিন আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা যায়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং সেভকেও বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। উত্তর সিকিমের বিভিন্ন উঁচু এলাকায় তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। সিকিমের ইউকসমেও ভারী শিলাবৃষ্টি হয়। অন্যদিকে ডুয়ার্সের ভুটান সীমান্তবর্তী জয়গাঁ এবং ভুটানের ফুন্টশলিং এলাকায় শিলাবৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। নাথু-লা সংলগ্ন জওহরলাল নেহরু রোডেও তুষারপাতের খবর মিলেছে।

এদিকে বুধবারের শিলাবৃষ্টি শুধু পাহাড়ি পর্যটন এলাকাতেই প্রভাব ফেলেনি, উত্তরবঙ্গের একাধিক জায়গায় কৃষিকাজ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক, গাজলডোবা এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের মাঝেরডাবরি মুসলিম চর এলাকায় ধান ও চা বাগানের ক্ষতি হয়েছে। শিলার আঘাতে বেশ কিছু বাড়ির চালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

আরও পড়ুন: শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড রাজগঞ্জ! ফুটো বাড়ির চাল, নষ্ট ধান, ভাঙল পুজোমণ্ডপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে একদিকে যেমন পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত ঘিরে পর্যটকদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে, অন্যদিকে তেমনই সমতলের কৃষিজীবী মানুষের কাছে এই আবহাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment