=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আমি বিধায়ক, আগে গুণ্ডা ছিলাম’, ফোনে দলীয় কর্মীকে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা পেতেই ভাবমূর্তি বদল বিজেপি বিধায়কের, অনলাইন মিটিংয়ে দলীয় কর্মীকে রীতিমতো প্রাণে মারার হুমকি বিজেপি বিধায়কের (BJP MLA), শুধু তাই নয় বিধায়ক নিজেকে ‘এলাকার গুণ্ডা’, বলেও দাবি করায় সোশ্যাল মিডিয়ায় (BJP MLA Viral Video) ব্যাপক শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি এবার বিজেপির আসল রূপ দেখতে চলেছে বঙ্গবাসী?

ভাইরাল ভিডিও

বাংলায় পালাবদলের ছয় মাস অতিক্রান্ত, নতুন সরকারের আমলে রাজ্যে যেমন বেশ কয়েক ক্ষেত্রে পরিবর্তন এসেছে ঠিক তেমনই আবার বেশ কয়েক জায়গায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও গুন্ডামির অভিযোগ উঠে এসেছে। এমতাবস্থায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে বিজেপি বিধায়ককে খোলাখুলি তাঁর দলীয় কর্মীকে হুমকি দিতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সেই কর্মীকে বেধড়ক পেটানোর নির্দেশও দিতে দেখা যায় বিধায়ককে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।

কর্মীকে মারার হুমকি দেন বিধায়ক

ভাইরাল ভিডিও সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি বিধায়ক অনলাইনে একটি মিটিংয়ের মধ্যে দলের এক কর্মীকে প্রশ্ন করছিলেন যে, “অর্জুনের নামে থানায় কে FIR করেছে?” সেই প্রশ্নের উত্তরে ওই কর্মী জানান, “আমিতো করিনি, দ্বীপ নামের একটি ছেলে করেছে।” এর উত্তরে যখন বিজেপি বিধায়ক বলেন সে কে? জবাবে ওই কর্মী জানান, “সে একজন ছেলে।” ব্যস, তাতেই চটে যান বিধায়ক। রীতিমতো গালাগালি এবং নোংরা ভাষায় দলীয় কর্মীকে তিনি আক্রমণ করেন। তাঁর কথায়, তিনি দলের বিধায়ক হওয়ার আগে এলাকার গুণ্ডা ছিলেন। শুধু তাই নয়, কর্মীর এই ব্যবহারে তিনি ক্ষুব্ধ হয়ে তাঁকে দল থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বাকি কর্মীদের নিদান দেন ওই নির্দিষ্ট কর্মীকে মারধরের।

আরও পড়ুন: গায়ে জল লাগায় সরকারি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ! দাদাগিরি দুর্গাপুরের মহিলা ভ্লগারের

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তুমুল শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনেকের দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর অনেকের আসল রং এবার প্রকাশ্যে আসছে। এতদিন যাঁরা ভোট চাইতে জনতার দুয়ারে দুয়ারে শুয়ে, পা ধরে ভোট চাইত আজ তাঁরা ক্ষমতা পেতেই সাধারণ মানুষকে তাঁদের পায়ের তলায় রাখছে। রাজনৈতিক অন্দরেও এই ভিডিও নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। যদিও ওই বিজেপি বিধায়ক এখনও সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। এমনকি দলের উচ্চ পদের কর্মীরাও এই বিষয়ে কথা বলতে নারাজ। তবে ভিডিওটি যে জনসাধারণের উপর ব্যাপক প্রভাব ফেলেছে তা বেশ বোঝা যাচ্ছে।

Leave a Comment