=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমি সবটুকু দিয়ে গেছি” বিদায়ের আগে যে আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে জার্সিটার জন্য এত ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়েছিল, সেই জার্সি পরে শেষবারের মতো খেলে নিলেন মেসি (Lionel Messi)। মঙ্গলবার, বেনিনের বিরুদ্ধে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই আসরে গোল করে দলকে জিতিয়েছেন মেসি। 3-0 ব্যবধানে প্রতিপক্ষকে হারানোর সাথে সাথে লিওকেও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানিয়েছে গোটা আর্জেন্টিনা দল (Argentina)। এদিন, নিজে গোল করার পাশাপাশি বাকিদেরও গোল করতে সাহায্য করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এদিন, মাঠে নামার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছিলেন মেসি।

কী জানালেন লিও?

এদিন প্রীতি ম্যাচে মাঠে নামার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি ভাগ করে নিয়েছিলেন 39 বছর বয়সী ফুটবলার। ওই ভিডিও বার্তায় মেসি বলেছিলেন, “সময় হয়ে গিয়েছে। এই জার্সিটা ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমায় এতটা ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাদের সবাইকে খুব মিস করব।” ওই ভিডিও বার্তাতেই মেসিকে বলতে শোনা গিয়েছিল, “আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ আমি সবটুকু দিয়ে গেছি।”

এদিন নিজের আন্তর্জাতিক ফুটবল জীবনের শেষ প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমে গোল করার আগে দলের জন্য বাকি দুটি গোল করতে সব রকম সহযোগিতা করেছিলেন মেসি। 48 মিনিটের মাথায় নিকোলাস ওতামেন্দির গোল এসেছিল মেসির কর্নার থেকে। এরপর 61 মিনিটে গিয়ে নিকো পাজ গোল করতে পেরেছিলেন সেই মেসির অ্যাসিস্ট থেকেই। সবশেষে পেনাল্টি থেকে 71 মিনিটের মাথায় মেসির গোলে 3-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন: নেপালে স্থগিত হয়ে গেল উদ্ধার কাজ, আর ফেরার আশা নেই মুকুল রায়ের পুত্রবধূর!

উল্লেখ্য, 2005 সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক করেছিলেন মেসি। পরবর্তীতে 2006 থেকে টানা বিশ্বকাপ খেলে গিয়েছেন লিও। মাঝে অবশ্য ব্যর্থতা দেখে অবসর নিয়েছিলেন ঠিকই তবে ফের মাঠে ফিরে আসেন মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে মোট 207টি ম্যাচে অংশ নিয়েছিলেন মেসি। সেই আসরে 125টি গোলের পাশাপাশি 66টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে গোল থেকে শুরু করে অ্যাসিস্ট এমনকি ম্যাচে অংশগ্রহণ মিলিয়ে তিন ক্ষেত্রেই আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে প্রথমে রয়েছেন লিও।

Leave a Comment