সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের মাঝপথেই মূল্যবান ধাতুর (Gold Price) বাজারে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। আন্তর্জাতিক মার্কেটে মুনাফা তোলার চাপ আর বিশ্ববাজারে চাহিদা হ্রাসের প্রভাবে আজ দেশের বাজারে সোনা এবং রুপো উভয় ধাতুর দাম বেশ খানিকটা কমেছে। চলতি সপ্তাহে বাজারের চড়াই-উতরাই পেরিয়ে এই দুই ধাতুর স্বস্তিদায়ক পতন যে মধ্যবিত্ত পরিবার এবং সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-এর রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৫০০ টাকায় (-৫০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,১০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,২৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,১৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৮৫০ টাকায় (-৫৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৫৭০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৭০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৬০০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,১৮০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,১৮০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,৩৩০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,২৩০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৩,৪৫০ টাকায় (-১৯৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।
আরও পড়ুন: “তিনবার হেরে এবার লজ্জায় ভোটে দাঁড়ায়নি” সেলিমকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কমে গেল সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার টাকা। আজ দাম কমেছে ৫০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। আজ ৫৫০ টাকা দাম কমে নতুন রেটে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকায়। আজ দাম কমেছে ১৯৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।