=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উৎসবের মরসুমে পকেটে টান আমজনতার, রেপো রেট বাড়াল RBI, কতটা?

সহেলি মিত্র, কলকাতাঃ রেপো রেট (Repo Rate) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, RBI মুদ্রানীতি কমিটির সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এসে গেছে। এবার আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এর ফলে রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বেড়ে ৫.৫০ শতাংশ হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এতে করে সাধারণ মানুষের কোনও সুবিধা হবে বা অসুবিধা হবে?

রেপো রেট বৃদ্ধি করল RBI

বিভিন্ন পূর্বাভাসে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর মানে হলো, আপনার ইএমআই এখন বাড়বে এবং আগামী দিনে লোন নেওয়া ব্যয়বহুল হয়ে উঠতে পারে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে, বর্তমান সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি বিশদভাবে মূল্যায়ন করার পর এমপিসি সর্বসম্মতিক্রমে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ঝটকা খেলেন আমজনতা

এই বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ঝুঁকির মধ্যে আরবিআই তার নীতিগত অবস্থান আরও কঠোর করেছে। বিশেষ করে, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্য ও খাদ্যপণ্যের দামের উপর ক্রমবর্ধমান চাপ ভারতীয় খুচরা মুদ্রাস্ফীতির জন্য ঝুঁকি তৈরি করছে। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কগুলোর ফান্ড সংগ্রহের খরচ বাড়তে পারে, যা হোম লোন, কার ঋণ এবং অন্যান্য ঋণের ইএমআই-এর উপর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: SSC-র মাধ্যমেই হবে নিয়োগ, রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে নিল সরকার

রেপো রেট বৃদ্ধির ঘোষণা করে আরবিআই জানিয়েছে, বৈঠকে রেপো রেট বাড়িয়ে ৫.৫০% করার পাশাপাশি এসডিএফ রেট ০.২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৫.২৫% করা হয়েছে এবং এমএসএফ রেটও একইভাবে বাড়িয়ে ৫.৭৫% করা হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রেপো রেট বিষয়টি কী? রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে আরবিআই স্বল্পমেয়াদের জন্য ব্যাঙ্কগুলোকে ঋণ প্রদান করে। ব্যাঙ্কগুলো এই হারের উপর ভিত্তি করে তাদের গ্রাহকদের ঋণের সুদের হার নির্ধারণ করে। আরবিআই এমপিসি প্রতি দুই মাস অন্তর তিন দিনের একটি বৈঠক করে। রেপো রেটের ওঠানামা ঋণগ্রহীতাদের উপর সরাসরি প্রভাব ফেলে।

Leave a Comment