=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ুষ্মান যোগে সৌভাগ্য হাতছানি হবে ৪ রাশি! আজকের রাশিফল, ১৫ মে

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৫ মে, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে এবং সূর্য মেষ ও বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্বিনী এবং ভরনী নক্ষত্রের প্রভাব পড়বে। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ বিরক্তি বা খিটখিটে মেজাজের অনুভূতি আপনাকে রাগিয়ে দিতে পারে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কঠিন সময়ে যারা আপনাকে সাহায্য করেছে তাদের আজ কৃতজ্ঞতা দিতে হবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। জীবনসঙ্গীর মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করার চেষ্টা করুন।

বৃষ রাশি: ভাগ্যের উপরে নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণ রাখা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। আজ জীবনকে মসৃণ ভাবে চালাতে চাইলে আর্থিক প্রবাহের দিকে মনোযোগ দেওয়া দরকার। নতুন প্রকল্পে বাবা মায়ের আস্থা অর্জনের জন্য আজকের দিনটি খুবই ভালো। প্রিয়জনের সঙ্গে যারা ছুটি কাটাচ্ছেন তাদের সেই মুহূর্তগুলি স্মরণীয় হয়ে থাকবে। পরিবার ও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ কাকদেরকে তেল মাখানো পকোড়া খাওয়ানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাওয়া পরিহার করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। যারা চাকরি করেন তাদের আজ টাকার প্রয়োজন পড়বে।।কিন্তু অতীতে টাকা খরচ করার কারণে হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। রোমান্সের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ সবকিছু আগামীকালের জন্য ফেলে রাখলে আপনার নিজের জন্য সময় বের করতে পারবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে চাইলে সাদা কালো জুতো পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষণ দেবে। ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসতে পারে। আজ ব্যবসায়ীদের বিচক্ষণতার সঙ্গে অর্থ বিনিয়োগ করা উচিত। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ শিশুরা বাড়ির কাজকর্মে আপনাকে সাহায্য করবে। স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো থাকবে। আজ কেবলমাত্র সেই জিনিসগুলোই প্রশংসা করুন যেগুলি প্রশংসার যোগ্য।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করে কাটানোর জন্য প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে সুগন্ধি মাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: বিরক্তি বা রাগ আজ আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতীতের বিষয় নিয়ে খুব একটা ভাববেন না। শান্ত থাকার চেষ্টা করা উচিত। আজ বর্তমানকে উন্নত করার জন্য অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ উপকারে আসতে পারে। পরিচিতদের উপর আজ নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণে গিয়ে সুখ উপভোগ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আজ ভগবান শিবের সামনে একটি অশ্বত্থ গাছের নিচে দুই থেকে পাঁচটি লেবু রাখার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্য উন্নত হবে।

কন্যা রাশি: বন্ধুদের উদাসীনতা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে শান্ত থাকার চেষ্টা করতে হবে। আজ অন্যান্য দিনের তুলনায় আর্থিকভাবে দিনটি খুবই ভালো কাটবে এবং প্রচুর পরিমাণে অর্থ পাবেন। সন্তানরা স্কুলের কাজ শেষ করতে আজ সাহায্য চাইতে হতে পারে। প্রিয়জনকে ছাড়া আজ সময় কাটানো কঠিন হবে। অন্য দেশে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য আজকের দিনটি খুবই ভালো। কোনও আধ্যাত্মিক গুরু কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে।

প্রতিকার: আজ পর্দা বা বিছানার চাদর সবসময় লাল রঙের ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: কাজের শিফটের মাঝে যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কাজ কঠোর পরিশ্রম ফলপ্রসু হবে। তবে চাকরিতে ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য এর দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো থাকবেনা। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ভালবাসার মানুষের মাঝে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য একটি পাত্রে জল ভরে গরিবদের জন্য রেখে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ সৃজনশীল কাজ আপনাকে শান্তি এনে দেবে। অর্থের গুরুত্ব যারা ভালোভাবে বোঝেন তাদের আজ সঞ্চয় কাজে লাগতে পারে। অসুবিধা থেকে কাটিয়ে উঠতে পারবেন। আজ কাউকে সাহায্য করে বড় সমস্যা থেকে বাঁচাতে পারেন। প্রিয়জন সারাদিন আপনার অভাব বোধ করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় অবশ্যই চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য হনুমানজিকে জুই ফুলের তেল এবং সিঁদুর বা রূপো দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: ধ্যান বা যোগ ব্যায়াম আপনার জন্য উপকারে আসবে। যারা দুগ্ধ শিল্পের সঙ্গে জড়িত তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। সংযত থাকার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। গৃহকর্মী বা পরিচায়ীকাদের কাছ থেকে আজ কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

প্রতিকার: আজ ভালবাসার সম্পর্ককে মজবুত করতে হলে প্রেমিক-প্রেমিকাকে প্লাটিনামের তৈরি কোনও জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ শারীরিক উপকারিতা এবং মানসিক শক্তির জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে হবে। আজ ইতিবাচক অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু কোনও মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আজ আপনার কাছের মানুষদের আপনার বক্তব্য বোঝানো কঠিন হতে পারে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ অর্থ, প্রেম এবং পরিবার থেকে দূরে গিয়ে আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে “ওম নীলবর্ণায় বিদমহে সৈন্যহিকেয়া ধীমহি তন্নো রাহুঃ প্রচোদয়াৎ” মন্ত্রটি ১১ বার পাঠ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আনন্দে ভরা থাকবে দিনটি। সময় এবং অর্থের মূল্য দেওয়া উচিত। না হলে আগামী দিনে সমস্যা হতে পারে। কোনও চিঠি বা ইমেইল পুরো পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। ক্লান্ত এবং বিষন্ন জীবন আপনার জীবন সঙ্গীকে মানসিক চাপে ফেলবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। জীবনসঙ্গী আপনার সঙ্গে থাকার কারণে সুখ অনুভব করবে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে আজ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।

মীন রাশি: জীবন সঙ্গীর স্বাস্থ্য মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন। না হলে সেগুলো চুরি হতে পারে। আজ আপনার পার্স বা মানিব্যাগ হারিয়ে যেতে পারে। অলৌকিক কল্পনার পিছনে ছুটবেন না। বিশ্বাস এবং প্রতিশ্রুতি দরকার পড়বে। সৃজনশীল কোনও কাজ করতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে আজ আপনার ভালো সময় কাটবে বলে মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নত করার জন্য বিষ্ণু কিংবা দুর্গা মন্দিরে পিতলের পাত্র দান করার চেষ্টা করুন।

Leave a Comment