=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়োজক হওয়া সত্বেও ২০২৭ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে এই দল! কারণ জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপ (2027 Cricket World Cup) শুরু হতে এখনও বেশ খানিকটা অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের। আসন্ন একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। সাধারণত ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপে সহজেই প্রবেশাধিকার পায়। সেই মতোই, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাচ্ছে ঠিকই, তবে সমস্যা বেড়েছে নামিবিয়ার। জানা যাচ্ছে, এই দলটি আয়োজক হওয়া সত্ত্বেও একদিনের বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে।

আয়োজক হওয়া সত্ত্বেও কেন বাদ পড়বে নামিবিয়া?

আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সেই সূত্রে এই তিন দলের বিশ্বকাপে সরাসরি প্রবেশাধিকার পাওয়ার কথা। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিশেষ নিয়ম অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বিশ্বকাপে জায়গা পেলেও বাদ পড়তে হবে নামিবিয়াকে!

বিশ্ব ক্রিকেট সংস্থার এক নিয়ম অনুযায়ী, ICC এর পূর্ণ সদস্য দলগুলিই শুধুমাত্র বিশ্বকাপ বা অন্য কোনও আন্তর্জাতিক ইভেন্টে সরাসরি প্রবেশের সুযোগ পায়। এদিকে নামিবিয়া সহযোগী সদস্য হওয়ায় এই দলটিকে বাছাই পর্বের মধ্যে দিয়ে লড়াই করে জায়গা করতে হবে। যা এই মুহূর্তে নামিবিয়ার পক্ষে কার্যত অসম্ভব।

বলে রাখি, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লিগ 2 চলছে। এই আসরের প্রতিটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য লড়ছে। এই তালিকায় রয়েছে আয়োজক নামিবিয়াও।
যদিও এই মুহূর্তে দলটি তালিকার 5 নম্বর রয়েছে। 28 ম্যাচ খেলে মাত্র 10টিতে জিততে পেরেছে তারা। হারতে হয়েছে 16 ম্যাচে। এর ফলে আয়োজক নামিবিয়ার হাতে রয়েছে মাত্র 22 পয়েন্ট। অন্যদিকে স্কটল্যান্ড, আমেরিকা, ওমান এমনকি নেদারল্যান্ডসও এই দলটির থেকে এগিয়ে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা করা হবে না নামিবিয়ার!

অবশ্যই পড়ুন: পাকিস্তানের বুকে ভয়াবহ আত্মঘাতী হামলা TTP-র, নিহত ১৫ পাক সেনা

প্রসঙ্গত, নামিবিয়াকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা করতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ 4 এ উঠে আসতে হবে। যা এই দলটির জন্য যথেষ্ট কঠিন কাজ। বলাই বাহুল্য, আগামী জুলাই মাসে নেদারল্যান্ডস এবং নেপালের বিরুদ্ধে নিজেদের বাকি ম্যাচ খেলবে নামিবিয়া। শীর্ষ চার এ জায়গা করতে হলে বাকি থাকা প্রত্যেকটি ম্যাচ জিততে হবেই দলটিকে। আর সেটা না হলে বিশ্বকাপে জায়গা করার আশা শেষ হবে এই আয়োজক দেশটির।

Leave a Comment