=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরও ভাঙন তৃণমূলে, সুখেন্দুশেখরের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের

সৌভিক মুখার্জী, কলকাতা: কিছুতেই যেন থামছে না তৃণমূল কংগ্রেসের ভাঙন। লোকসভার তো ২০ জন সাংসদ এমনিতেই এনডিএ-তে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন স্পিকারকে। এবার লোকসভার পর রাজ্যসভার সাংসদও হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার আরও এক ফাটল। সূত্রের খবর, সুখেন্দুশেখরের সাথে তাল মিলিয়ে ঘাসফুলের রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব (Sushmita Dev)। যার জেরে এবার সবুজ শিবিরের রাজ্যসভায় সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১১।

পদত্যাগ করলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ

প্রসঙ্গত, সুস্মিতা দেব অসমের একজন রাজনীতিবিদ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা। এমনকি সুস্মিতা দেব অসমের শিলচরের কংগ্রেস সাংসদ ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটে হেরে ২০২১ সালের আগস্ট মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তারপর তিনি রাজ্যসভার সংসদ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর, সুস্মিতা দেবের পর আরও বেশ কয়েকজন সাংসদ ঘাসফুল শিবির ছাড়তে পারেন। এমনকি তাঁদের মধ্যে বেশ কিছু পরিচিত মুখও রয়েছে বলে দলের অন্দরমহল সূত্রে খবর।

এদিকে গত সোমবার তৃণমূলের ২০ জন সাংসদ মিলিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে তাঁরা এনডিএ জোটকে সমর্থন করতে চান। তাঁদেরকে হয়ে মুখ্য ভূমিকা পালন করেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যদিও সেই চিঠি এখনও পর্যন্ত লোকসভার স্পিকারের কাছে পৌঁছয়নি বলেই অভিযোগ। এদিকে গতকাল রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুকান্তশেখর রায়। তারপর থেকেই জল্পনা চলছিল, আরও বেশ কয়েকজন সাংসদ হয়তো তাঁর দেখানো পথে হাঁটতে পারেন। সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে আজ সুস্মিতা দেব দল ছাড়লেন।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! দোকানে যাওয়ার আগে দেখুন আজকের রেট

সবথেকে বড় ব্যাপার, তিনি ২০২১ সালের ১৬ আগস্ট তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মাত্র দেড় মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট পেয়েছিলেন। যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা তথা রাহুল গান্ধীর আস্থাভাজন ছিলেন তিনি, সেই কারণে তাঁকে বেশি বেগ পোহাতে হয়নি। তৎকালীন সময় মানস ভুঁইয়া রাজ্যের মন্ত্রী হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন সুস্মিতা দেব। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবির পর দলটির ফাটলের তালিকা আরও বড় করলেন রাজ্যসভার এই জনপ্রিয় সাংসদ।

Leave a Comment