=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরজি কর কাণ্ডে ঘুষ দেওয়ার চেষ্টা, ইন্দিরা মুখার্জি সহ তিন IPS-কে সাসপেন্ড

সৌভিক মুখার্জী, কলকাতা: আরজি কর কান্ডে (RG Kar Case) নয়া মোড়। ক্ষমতায় এসেই বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। আরজি কর কান্ডের নির্যাতিতা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি। এমনকি এফআইয়ার করতে দেরি হয়েছিল, নির্যাতিতার পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টা আর তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। সেই কারণেই এবার তিন তিনজন অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের তালিকা রয়েছেন, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel), কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা।

আরজি কর ধর্ষণ মামলায় বড় পদক্ষেপ

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যখন আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, তখন পুলিশ আধিকারিক এবং অফিসারদের গাফিলতির জন্যই তদন্ত দেরিতে হয়, এবং এফআইআর দেরিতে করা হয়। তবে তাঁদের ভূমিকা অবশ্যই তদন্ত করে দেখা হবে। আর সিবিআই যে মামলার তদন্ত করেছে তার মধ্যে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না। এমনকি সেই সময় দুই পুলিশ অফিসার ঘুষ দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: জনগণের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ, সরাসরি জনতার সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, আরজি কর কান্ড ঘটার সময় কলকাতা পুলিশ কমিশনার পদে ছিলেন বিনীত গোয়েল। আর ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন ডিসি সেন্ট্রাল পদে। কিন্তু অভিযোগ ওঠে, তারা এফআইআর দায়ের করতে চাননি এবং তদন্তে গাফিলতি করেন। সেই কারণে পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার।

Leave a Comment