=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরামে হবে যাতায়াত! চালু হচ্ছে ব্যারাকপুর-বাবুঘাট ওয়াটার ট্যাক্সি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। জানা যাচ্ছে, সড়কপথে যানজট কমাতে এবং যাত্রীদের আরামদায়ক যাতায়াত উপহার দিতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি (Barrackpore Water Taxi)। ইতিমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই যাত্রীদের সুবিধার্থে ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়াবুরুজ পর্যন্ত শুরু হবে ওয়াটার মেট্রো ট্যাক্সি পরিষেবা।

ব্যারাকপুর থেকে বাবুঘাট পৌঁছে যাবেন আরামে

রাজ্যে পালাবদলের পরই যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে একগুচ্ছ ঘোষণা করেছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কণ্ঠেই শোনা গিয়েছে সেই সব ঘোষণা। শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কের খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির হয়ে বড় ঘোষণা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন। এদিন মন্ত্রী একেবারে খোলাখুলি জানান শহর কলকাতায় গাড়ির চাপ কমাতে অর্থাৎ যানজট কম করতে জলপথের ব্যবহার বাড়াতে চাইছেন তাঁরা।

যাত্রীদের আরামদায়ক যাতায়াত উপহার দিতে নদীপথকে বিশেষভাবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এদিন সেসব নিয়ে কথা বলতে গিয়েই অর্জুন সিং বললেন, “ব্যারাকপুর থেকে বাবুঘাট ও মেটিয়াবুরুজ পর্যন্ত চালু হবে ওয়াটার ট্যাক্সি পরিষেবা।” এদিন মন্ত্রী জানান, জলপথে বিশেষ পরিষেবা চালু হলে একদিক থেকে যেমন সড়কপথে যানজট কমবে ঠিক তেমনই আরামে গন্তব্যে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা।

অবশ্যই পড়ুন: হাসিনা ভারত ছাড়ার আগেই হঠাৎ পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, কোন দিকে ঘুরছে খেলা?

এদিন, পরিবহন মন্ত্রীর তরফে নদীপথে ওয়াটার ট্যাক্সির ঘোষণা শোনা মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু অফিস যাত্রী। মন্ত্রী অর্জুন সিং নিজেও মনে করেন, এই পরিষেবা চালু হলে অন্যান্য সাধারণ যাত্রীদের সাথে সাথে প্রতিদিনের অফিস যাত্রীদের কষ্ট অনেকটাই কমবে। অনেকেই মনে করছেন, আগামীতে রাজ্যের জল পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও আরও উন্নত হিসেবে তুলে ধরবে শুভেন্দু অধিকারীর সরকার।

Leave a Comment