নিট নিয়ে মোদীর পদক্ষেপ, গুলিতে খুন BSF…! আজকের সেরা ১০ খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ জুলাই, শুক্রবার। নিট নিয়ে মোদীর পদক্ষেপ, গুলিতে খুন BSF, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। তবে তার আগেই পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জানা গিয়েছে, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু হাসিনার পতনের পর থেকেই তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন বলে স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন। তার আগেই তিনি পদত্যাগ করে নিলেন। যদিও এখনও পর্যন্ত তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) কলকাতায় সিজেপির মিছিলে পুলিশের উপর হামলা

দিল্লির পর কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আধিকারিকদের উপর জুতা ছোঁড়া থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হয়েছে। এমনকি শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে জল কামান ছুঁড়তে হয় বলেই খবর। আসলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিয়ালদা স্টেশন চত্বরে ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল। কিন্তু সেই মিছিলে ঢুকে পড়ে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। আর সেখানেই এই কাণ্ড ঘটে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দিল্লিতে আন্দোলনে যাচ্ছেন মমতা

এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সমর্থনে দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তিনি দিল্লিতে ধরনায় বসবেন বলেই জানা গিয়েছে। আসলে নিটের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে শিক্ষা দুর্নীতির প্রতিবাদে কত কয়েক দিনে দিল্লির যন্তরমন্তরে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আশ্বাস দিয়েছেন সবকিছু ঠিকঠাক করার। কিন্তু তা সত্বেও এবার আন্দোলনে নামবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এ বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) প্রশ্নফাঁস হলেই ১০ বছরের জেল

নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তপ্ত গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। তবে এবার প্রশ্ন ফাঁস নিয়ে কড়া শাস্তির বিধান চালু করার জন্য শুক্রবার আইন সংশোধনীতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সংশোধিত আইনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে জড়িত ব্যক্তি অর্থাৎ দোষীদের সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের জেল হবে এবং নগদ ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আধিকারিকদের ১০ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) কলকাতা-শিলিগুড়ি নতুন বাস

রাজ্যে সরকারের পালা বদল হতেই পরিবহন ব্যবস্থায় বিরাট উন্নয়ন। উত্তরবঙ্গ রুটে আরও একটি অত্যাধুনিক এবং বিলাসবহুল বাস পরিষেবা চালু হল। জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি লাক্সারি ভলবো স্লিপার বাস চালু করা হয়েছে, যেখানে একেবারে বন্দে ভারত ট্রেনের মতো সুবিধা মিলবে। এই বাসটি কলকাতা এয়ারপোর্ট, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ ইত্যাদি রুট দিয়ে শিলিগুড়ি পৌঁছাবে বলে জানানো হয়েছে। এমনকি এতে উন্নত চার্জিং পয়েন্ট থেকে শুরু করে টিভি, ওয়াইফাই, রিমোট, হেডফোনের মতো সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) নিট পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

এমনিতেই নিট পরীক্ষা নিয়ে উত্তপ্ত গোটা দেশ। তবে তারই মধ্যে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মধ্যপ্রদেশের চিত্রকুটে এক নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে একটি বাইকে করে দেবগঙ্গা ঘাটে গিয়েছিল। তবে সেখানেই কিছু লোক তাদেরকে অপহরণ করে ছাত্রীটিকে গণধর্ষণ করেছে। এমনকি নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি অভিযুক্তদের খোঁজে দল মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত জওয়ান

এবার মালদহের বৈষ্ণবনগরের বিএসএফ সদর দফতরে চাঞ্চল্যকর ঘটনা। সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। এমনকি গুলি লাগলেও অল্পের জন্য বেঁচে গিয়েছেন হুগলির পোলবার বাসিন্দা তথা আরেকজন জওয়ান বিকাশ ব্রহ্ম। আসলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে আচমকা সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শিবম মিশ্র নামের এক জওয়ানের বিরুদ্ধে। তাঁর গুলিতে মৃত্যু হয়েছে বিহারের ছাপরা জেলার মানঝি এলাকার বাসিন্দা অজয় কুমার সিংহ এবং মহারাষ্ট্রের গড়চিরৌলির বাসিন্দা আম্বদর সুরেশ দরগুর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ঘুষ নেওয়াতে পুলিশ আধিকারিককে সাসপেন্ড

দুর্নীতি বরদাস্ত করা হবে না এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন গোটা রাজ্য জুড়ে। তবে এবার তোলাবাজির ঘটনায় দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি পণ্যবাহী ট্রাক সার্ভিসিং এর পর নিতে যাওয়ার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কিছু সরকারি আধিকারিকরা অন্যায় ভাবে আটকান। এমনকি আধিকারিকরা ড্রাইভারদের কাছ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তারা টাকা দিতে রাজি না হওয়ার কারণে গাড়িটি বাজেয়াপ্ত করে নেয় এবং রাজ্য সরকার কর্তৃক বাতিল করা একটি কর বাবদ মোট ২২ হাজার টাকা দাবি করে। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই দুই আধিকারিককে সাসপেন্ড করে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নিট কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

অবশেষে নিট বিতর্ক এবং প্রশ্নফাঁস নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাতে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রশ্ন ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকদের জন্য বেদনাদায়ক। তবে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। তার জন্য প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দীর্ঘ ২৭ দিন পর অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। গতকাল রাতে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালে তিনি অনশন ভেঙেছেন। এমনকি হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। পাশাপাশি তাঁর স্ত্রীকেও হাসপাতালে দেখতে পাওয়া যায়। এমনকি তিনি আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া এদিন বার্তাও দিয়েছেন। কিন্তু সিজেপির আন্দোলন এখনও পর্যন্ত থামেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment