=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়িতেই নিরামিষ স্টাইলে বানিয়ে ফেলুন সয়াবিনের মুইঠ্যা, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষ রান্নার নাম শুনলেই চোখ মুখ যেন কুচকিয়ে আসে। মাছ মাংস ছাড়া খাবার খাওয়া যেন অনেকের কাছে দুঃসাধ্যকর কাজ। তবে বাড়িতে সয়াবিন (Soybean) থাকলে ওই নিয়ে এই চিন্তা করতে হবে না। সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু পদ্ধতিতে বাড়িতেই কয়েক মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন সয়াবিনের মুইঠ্যা (Soybean Muithya Recipe)। চেটে পুটে খাবে সকলে। রইল সেই রান্নার রেসিপি।

উপকরণ

সয়াবিন মুইঠ্যা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — সয়াবিন, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, জোয়ান, কাঁচা লঙ্কা, বেসন, আমন্ড, টমেটো কুচি, টক দই, ধনেপাতা কুচি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে তা ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে সয়াবিন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণের মধ্যে আদা কুচি, জোয়ান, কাঁচা লঙ্কা এবং সামান্য বেসন নিয়ে পুরোটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মুইঠ্যা বানানোর মত একটা আকার গড়ে নিতে হবে। দেখবেন ভুলেও বেশি জল দেবেন না তাহলে মুইঠ্যার আকার আসবে না। অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং ৩-৪ টে আমন্ড পেস্ট করে নিতে হবে।

আরও পড়ুন: বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল লোটে মাছের ফ্রায়েড রাইস, রইল রেসিপি

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মুইঠ্যা গুলো ভেজে নিতে হবে। হালকা বাদামি হয়ে এলেই নামিয়ে নিতে হবে। দেখবেন যেন বেশি পুড়ে না যায়। এবার ওই একই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এবং ব্লেন্ড করে রাখা টমেটো আমন্ডের মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলা হিসেবে একে একে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনি দিয়ে দিতে হবে। ৪-৫ মিনিট পর এবার ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

মশলা কষে এলে ওর মধ্যে থেকে তেল আলাদা হয়ে এলে গ্রে পরিমাণ অনুযায়ী জল নিয়ে ওর মধ্যে ভেজে রাখা সয়াবিনের মুইঠ্যাগুলো দিয়ে দিতে হবে। ভালো করে ৫-৬ মিনিট ঝোল ফুটতে দিতে হবে। শেষে নামানোর আগে গরম মশলা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম নিরামিষ সয়াবিন মুইঠ্যা।

Leave a Comment