=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইভিএমে ৯০%-র বেশি চার্জ, কারচুপির অভিযোগে আদালতের যাওয়ার হুঁশিয়ারি TMC-র!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে গেরুয়া ঝড়! বাংলার সিংহাসনে বসতে আর খুব একটা বাধা নেই বিজেপির (TMC On EVM Conspiracy)। এমতাবস্থায়, বঙ্গের নানান প্রান্ত থেকে উঠে আসছে হিংসার খবর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী। এহেন আবহে, ইভিএমে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন হলদিয়া এবং রামনগরের তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল ও অখিল গিরি। দুই তৃণমূল প্রার্থীর অভিযোগ, দুই কেন্দ্রেই ইভিএমে কারচুপি করেছে বিরোধীরা।

দুই কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ বিজেপির

সোমবার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে হেলতেই হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল অভিযোগ করেন, ইভিএম এ কারচুপি করা হয়েছে। তাঁর বক্তব্য, প্রত্যেক ইভিএমে ভোট গণনার পরেও 90 শতাংশের উপরে চার্জ রয়েছে। এটা কীভাবে সম্ভব?

তৃণমূল প্রার্থীর দাবি, গোটা দিন ভোট গ্রহণ হওয়ার পর ইভিএম এ এত চার্জ থাকার কথা নয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী একেবারে স্পষ্ট করে জানান, “প্রত্যেকটা ইভিএমে 90 শতাংশের বেশি চার্জ আছে। অবাক করা বিষয়ে সকাল 7টা থেকে বিকেল পর্যন্ত ভোট হওয়ার পরেও ইভিএমে এত চার্জ। এর মানেই হলো ইভিএম আগে থেকে সেট করা ছিল। পুরোটাই কারচুপি!”

অবশ্যই পড়ুন: IPL-এ প্রথম বিদেশী হিসেবে বিরাট রেকর্ড গড়লেন KKR-র সুনীল নারিন

তাপসী জানান, এ বিষয়ে আগেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু তাতে লাভ না হয় এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। কার্যত একই অভিযোগ রামনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরিরও। তিনি জানিয়েছেন, প্রথম দফার ভোট হওয়ার পরেও ইভিএমএ 92 শতাংশ চার্জ রয়েছে। এটা কীভাবে হতে পারে? এ প্রসঙ্গে নির্বাচন কমিশন থেকে শুরু করে রিটার্নিং অফিসার প্রত্যেককেই জানানো হয়েছে। কিন্তু তাতে লাভ না হয় অবশেষে আদালতের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ঘাসফুল শিবিরের এই প্রার্থী।

Leave a Comment