=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইরান, রাশিয়া থেকে ভারতের তেল কেনায় নিষেধাজ্ঞা আমেরিকার, কী করবে দিল্লি?

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের (Iran-United States War) জটিলতা এখনও কাটেনি। তবে তারই মধ্যে আবার তেল সংকটে পড়তে চলেছে ভারত! এবার ইরান এবং রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আমেরিকা। সংকটের মধ্যে পড়ে সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন ভারতের তেল কেনার উপর যে ছাড় দিয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে। আমেরিকার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সেই মেয়াদ আর বাড়ানো হবে না। তাহলে এবার কোথা থেকে তেল কিনবে ভারত? এবার কি পেট্রোল-ডিজেলের দাম সত্যিই বাড়বে? ঘনাচ্ছে প্রশ্ন।

তেল কেনা নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞা

জানিয়ে রাখি, পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যার জন্য বিশ্বব্যাপী তেলের হাহাকার পরে। এমনকি ভারতেও তেল সংকট দেখা যায়। তবে সেই সংকট কাটাতে গত ছয় মাস আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দেয়। সেক্ষেত্র ৩০ দিনের ছাড় দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে ১১ এপ্রিল সেই সময়সীমা পার হয়ে যায় এবং মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই সময়সীমা আর বাড়ানো হবে না বা রিনিউ করা হচ্ছে না।

মার্কেন্ট ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে, ইরান এবং রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের উপর যে ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়াবে না আমেরিকা। ১১ মার্চের আগে সমুদ্রপথে পাঠানো তেলের জন্য এই ছাড় ছিল। কিন্তু মার্কিন প্রশাসনের তরফ থেকে তা আর পুনর্নবীকরণ বা রিনিউ করা হবে না। এই সময়সীমার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানি করেছে নয়াদিল্লি। অর্থাৎ, ইরান এবং রাশিয়া থেকে আর কোনও ভাবেই তেল কেনা যাবে না। তাহলে তেলের সংকট মেটাবে কীভাবে ভারত?

এদিকে হরমুজ নিয়ে জটিলতা এখনও পর্যন্ত কাটেনি। ইসলামাবাদে আয়োজিত ইরান এবং আমেরিকার আলোচনা কার্যত ভেস্তে গিয়েছে। যে কারণে ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। সেক্ষেত্রে হরমুজ দিয়ে ভারতের তেলবাহী জাহাজ আসাও সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে। আবার অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইরানের থেকে তেল কেনা নিয়েও নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্পষ্ট বলেছেন যে, “আমরা সমস্ত দেশগুলোকেই বলছি, আপনারা যদি ইরানের থেকে তেল কেনেন, তাহলে আমরা আবার নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হব।”

আরও পড়ুন: ফের সোনা, রুপোর দামে বড় পরিবর্তন, আজ কত হল রেট ?

এমতাবস্থায় কোথা থেকে তেল কিনবে ভারত, কোথা থেকেই বা তেল আমদানি করবে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেট্রোল-ডিজেলের দাম যে বাধ্য হয়ে সরকার বাড়াতে পারে এমনটাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সমস্ত প্রশ্নের উত্তর সময়েই বলা যাবে।

Leave a Comment