=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম? আশঙ্কা দেখেই বড় পদক্ষেপ মমতার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল ( Trinamool Congress)। বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের রায়ে বঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। গোটা বাংলা তো বটেই সেই সাথে শহর কলকাতাতেও তৃণমূলের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন! আগামী এক বছরে তৃণমূল নামক কোনও দলের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয়ে রাজনৈতিক মহলের অনেকেই। এমতাবস্থায় জল্পনা বাড়ল, কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পরিস্থিতি বুঝে কাউন্সিলরদের নিয়ে বৈঠক মমতার!

এবারের বিধানসভা নির্বাচনে। কলকাতায় 11টি আসনের মধ্যে 6টিই গিয়েছে ভারতীয় জনতা পার্টির খাতায়। শহরের 144টি ওয়ার্ডের মধ্যে 102টি ওয়ার্ড দখল করেছেন বিজেপির প্রার্থীরা। সব মিলিয়ে বলাই যায়, সরকারিভাবে কলকাতা পুরসভা তৃণমূলের থাকলেও আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভিত কার্যত আলগা হয়ে গিয়েছে। আগামী দিনগুলিতে এই পৌরসভাও ভারতীয় জনতা পার্টির অধীনে আসবে!

এদিকে, ফিরহাদ হাকিমের অজ্ঞাতসারে ভাইপো হিসেবে জনপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিল্ডিং বিভাগের নোটিসের মতো ঘটনায় বেড়েছে রাজনৈতিক চর্চা। এমতাবস্থায় জল্পনা বাড়ল, কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে সরে দাঁড়াতে পারেন ফিরহাদ হাকিম। আর এমন খবর পাঁচ কান হতেই তড়িঘড়ি দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে দুষ্কৃতীদের হাতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

কয়েকটি সূত্র মারফত খবর, কলকাতা পুরসভার মেয়রের পদে আর থাকতে চান না বলেই নাকি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন ফিরহাদ। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবেও সে কথা ঘোষণা করে দিতে পারেন তিনি। ঠিক সেই আবহে, আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল 4টেতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হবে বৈঠক। সেই বৈঠকে কী নির্যাস বেরোয় এখন সেটাই দেখার।

Leave a Comment