=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উত্তরবঙ্গে লুকিয়ে থাকা এক সৌন্দর্যের খনি! গরমের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম থেকে

সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের এই পচা গরম থেকে আপনিও বাঁচার পথ খুঁজছেন? পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন কিন্তু সেই তো ভিড় বলে নিশ্চয়ই পিছিয়ে আসছেন? তাহলে চিন্তা নেই, কারণ আজ আপনাদের উত্তরবঙ্গের বুকে লুকিয়ে থাকা এমন এক অফবিট ডেস্টিনেশন সম্পর্কে খোঁজ দেব যেখানে গেলে আপনার মন প্রাণ জুড়িয়ে। ঠান্ডা হাওয়া, চোখের সামনে পাহাড়, দুর্দান্ত ল্যান্ডস্কেপ, পশু পাখি ও কত কী দেখতে পাবেন। আজ আপনার জানাবো পাহাড়ি অফবিট জায়গা কলবং সম্পর্কে।

গরমের ছুটিতে ঘুরে আসুন কলবং

কোলবং (Kolbong)… দার্জিলিং-এর পাহাড় আর প্রকৃতির মাঝে অবস্থিত এক সুন্দর গ্রাম। এখানে আপনি চারিদিকে ধাপ চাষ দেখতে পাবেন। মনে হবে এক টুকরো দক্ষিণ ভারত কিংবা ইন্দোনেশিয়া। সেইসঙ্গে ঝলমলে আকাশ থাকলে তো একদম সোনায় সোহাগা। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর ভিড় ঠেলাঠেলি করতে হবে না। মেঘে ঢাকা পাহাড়, পাইন ও ওক গাছের জঙ্গল আপনার মন ছুঁয়ে যাবে।

কী কী দেখবেন?

নিশ্চয়ই ভাবছেন এরকম অফবিট জায়গায় দেখার মতো কিই বা থাকতে পারে? তাহলে আপনি ভুল ভাবছেন, এখানে আশেপাশে দেখার মতো বেশ কিছু জায়গা আছে যা আপনি ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারবেন। কাছেই দার্জিলিং, জোরেথাঙ্গ, রামাম ব্রিজ (সিকিম পশ্চিমবঙ্গ বর্ডার), বিজনবাড়ি যা আপনি অনায়াসেই ঘুরে দেখতে পারবেন।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন কোলবং যাবেন কীভাবে? শিলিগুড়ি থেকে কোলবং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। আর নাহলে রিজার্ভ করে যেতে হবে। শিলিগুড়ি থেকে কোলবং-র দূরত্ব ১০৪ কিমি। এছাড়া দার্জিলিং কিংবা বিজনবাড়ি দিয়েও যাওয়া যাবে কোলবং। সপ্তাহের শেষে শুধু চুপচাপ পাহাড়ী গ্রাম অনুভব করার জন্য আপনার জন্য এই কোলবং সেরা জায়গা হতে পারে।

Leave a Comment