=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উন্নত ব্যাটারির সাথে জবরদস্ত ক্যামেরা! লঞ্চ হচ্ছে Vivo V80

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন Vivo V80 লঞ্চ করার দিনক্ষণ জানিয়ে দিল কোম্পানি। আগামী 6 অক্টোবর দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে এই ফোনের উপর থেকে পর্দা সরবে। এটি মূলত চলতি বছরের শুরুতে বাজারে আসা Vivo V70 সিরিজের আপডেটেড ভার্সন। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে ফোনটি বিক্রি শুরু হবে বলেই জানা গিয়েছে। এমনকি আসন্ন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে গ্রাহকরা এই মডেল কিনতে পারবেন। একই দিনে 10,000mAh ব্যাটারিযুক্ত Vivo S2 FE ফোন লঞ্চ হবে এবং তাদের ফোল্ডেবল ফ্লাগশিপ মডেল বাজারে আসতে পারে।

ডিসপ্লে এবং ব্যাটারি

ভিভোর তরফ থেকে জানানো হয়েছে, Vivo V80 স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে থাকবে। এর সাথে মিলবে 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 500 নিটস পিক ব্রাইটনেস। তবে এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর ব্যাটারি। ভিভোর V সিরিজের ইতিহাসে প্রথমবার এই মডেলটিতে 7200mAh এর একটি ব্যাটারি দেওয়া হবে, যা একবার চার্জ দিলেই দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এর সাথে দ্রুত চার্জ করার জন্য থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

তবে ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো বরাবরই চমক দিয়ে থাকে। এই ফোনে থাকবে Zeiss অপটিক্স সমৃদ্ধ একটি ক্যামেরা সেটআপ। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি আলট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হবে। তাছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে মিলবে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর নিখুঁত পোর্ট্রেট ছবির জন্য এতে 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার ফোকাল লেন্থ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: বিজয় মালিয়ার কাছে এখনও বকেয়া ৮৭৫১ কোটি, হাইকোর্টে দাবি SBI-র

এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে রিপোর্ট অনুযায়ী ফোনটির 8GB + 128GB বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 63 হাজার টাকা দাঁড়াতে পারে। এছাড়া 8GB + 256GB এবং 8GB + 512GB ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে 70 হাজার টাকা এবং 80 হাজার টাকা। সবচেয়ে বড় ব্যাপার, এই দামে OPPO Reno 16 এর মতো মডেলগুলি বর্তমানে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই যারা দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান, তাদের জন্য ভিভোর এই মডেল হতে পারে সেরা বিকল্প।

Leave a Comment