=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি ধীরজ শেঠ, নতুন সেনাপ্রধান পেল ভারত

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হলো লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠকে (Dhiraj Seth)। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওইদিন অবসর গ্রহণ করছেন। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন ধীরজ শেঠ। ৩০ তারিখ থেকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্বের ভার যাবে তাঁর কাঁধে।

প্রতিরক্ষা মহল এই নিয়োগকে এখন গুরুত্বপূর্ণ দিয়েই দেখছে। কারণ, দীর্ঘ প্রায় ৪ দশকের সামরিক অভিজ্ঞতা, আধুনিক যুদ্ধ কৌশল সম্পর্কে গভীর জ্ঞান আর সেনাবাহিনীর আধুনিকীকরণে তাঁর ভূমিকা তাঁকে এই পদের জন্য এখন একমাত্র যোগ্য বলেই তুলে ধরেছে।

কে এই লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ?

লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। তিনি পুনের খড়গওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তনী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কর্পসে কমিশন পেয়েছিলেন। সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। এমনকি যুদ্ধ কৌশল, সামরিক পরিকল্পনার, প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণ বা অপারেশনাল নেতৃত্ব, সবকিছুতেই তাঁর অভিজ্ঞতা রয়েছে।

প্রতিরক্ষা মহল সূত্রে খবর, সেনাবাহিনীর আধুনিককরণে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে বাহিনীকে মানিয়ে নেওয়ার জন্যই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরের একটি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। আর লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হওয়ার পর তিনি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফর্মেশন সুদর্শন চক্র কর্পসের মতো কমান্ডের দায়িত্বও সামলান। পরে তিনি দিল্লির এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সেই সময় জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠান ও কূটনৈতিক সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

আরও পড়ুন: এক ক্লিকেই নিজের ফটো দিয়ে বানান মেসির পোস্টার, রইল প্রম্পট ও প্রসেস

বিদায় নিচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী

বলে রাখি, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ এর জুন মাসে ভারতের সেনাবাহিনীর ৩০ তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর দীর্ঘ ৪০ বছরের সামরিক অভিজ্ঞতা রয়েছে। মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের প্রাক্তনী উপেন্দ্র দ্বিবেদী। ১৯৮৪ সালে কাশ্মীর রাইফেলসে কমিশনও পেয়েছিলেন তিনি। এমনকি উত্তর, পূর্ব এবং পশ্চিম তিনটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Leave a Comment