=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই বোলারকে সুযোগ না দেওয়ায়, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন রাহানে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের পলকে উইকেট তোলার ক্ষমতা আছে। তা সত্ত্বেও ভারতীয় দলে (Team India) নিয়মিত সুযোগ পান না তারকা স্পিনার কুলদীপ যাদব। ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি অথবা টেস্ট, বাকি নিয়মিত প্লেয়ারদের তুলনায় বেশ উপেক্ষিত এই খেলোয়াড়! এবার সেই কুলদীপকে নিয়েই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে একেবারে নিশানা করলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা কুলদীপের সাথে এমন আচরণ কার্যত মানতে পারছেন না।

কুলদীপ প্রসঙ্গে যা বললেন রাহানে

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহানে বর্তমানে জাতীয় দলে কুলদীপের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ পাননি এই তারকা স্পিনার। এবার সেইসব কথা স্মরণ করেই মুখ খুললেন রাহানে। ভারতীয় তারকা জানালেন, “আমার মনে হয় গত চার-পাঁচ বছরে কুলদীপ নিজের খেলায় অনেক উন্নতি করেছে। সে এখন বলের গতি নিয়ে কাজ করছে। টিম ইন্ডিয়ায় নিয়মিত সুযোগ না পেয়েও, নিজেকে তৈরি রাখাটা যথেষ্ট কঠিন কাজ।”

রাহানে আরও বলেন, “প্রতিদিন বলটা হাত থেকে একই ভাবে বেরোয় না। ধারাবাহিকভাবে খেলার ফলে ধীরে ধীরে একটা ছন্দ তৈরি হয় এবং প্লেয়ার ধারাবাহিকভাবে ভাল খেলতে পারেন। কুলদীপের উন্নতিতে আমি অন্তত খুশি। যখনই সুযোগ পেয়েছে ও নিজেকে উন্নত করার চেষ্টা করেছে। সাদা বলের ক্রিকেটে যখনই সুযোগ পেয়েছে, দুর্দান্ত খেলেছে। এখন ও আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে এই মুহূর্তে তার জন্য গোটা বিষয়টা বেশ কঠিন, কারণ তাঁকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে না।”

অবশ্যই পড়ুন: মমতার পর এবার হালিশহরে শুভেন্দু, দেখা করবেন মৃতের পরিবারের সঙ্গে

ভারতীয় তারকার বক্তব্য থেকে একটা বিষয় খুব পরিষ্কার, কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়ায় নিয়মিত সুযোগ না দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর বেশ খানিকটা ক্ষুব্ধ রাহানে। মুখে সে কথা না বললেও ঠারে ঠোরে  সেটা বুঝিয়ে ম্যানেজমেন্টকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার। যদিও বলে রাখা প্রয়োজন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে 76 রান দিয়ে দুই ব্যাটসম্যানকে আউট করেছেন কুলদীপ।

Leave a Comment