“এই ৩ শেয়ারে বিনিয়োগ করুন!” বলছেন আনন্দ রাঠির বিশেষজ্ঞ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) কখন কোন স্টকে বিনিয়োগ করতে হবে তা বলা খুব কঠিন। মূলত সে কারণেই অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেন শেয়ার বা স্টকে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। আজকের প্রতিবেদনেও থাকছে এমন তিনটি স্টক যেগুলিতে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন খোদ আনন্দ রাঠির সিনিয়র টেকনিক্যাল রিসার্চ ম্যানেজার গণেশ ডোংরে। তাঁর মতে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই সংস্থার শেয়ার মোটা রিটার্ন দিতে পারে।

এই তিন শেয়ারে বিনিয়োগ করলে আয়ের রাস্তা খুলতে পারে

বর্তমানে ব্যাপক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, আগামীতেও বহু শেয়ার বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিতে পারে। সেই তালিকায় নাম লেখাতে চলেছে তিনটি স্টক! গণেশ ডোংরে যে শেয়ারগুলি বেছে দিয়েছেন সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে জিন্দাল স্টিলের। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1040 টাকা হলেও আনন্দ রাঠির বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্ত শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে।

গণেশ ডোংরে বলছেন, জিন্দাল স্টিলের শেয়ারের দাম 1100 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। জিন্দাল স্টিলের পাশাপাশি উইপ্রোর শেয়ারে অর্থ সঞ্চয় করার পরামর্শ দিচ্ছেন গণেশ বাবু। তাঁর বক্তব্য, বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 177 টাকার কাছাকাছি ঘোরাফেরা করলেও আগামী দিনে এর দাম বেড়ে 195 টাকা হয়ে যেতে পারে।

অবশ্যই পড়ুন: ৮১ রান করেও বিশ্বের এক নম্বর ক্রিকেটার হওয়ার সুযোগ হাতছাড়া হল বৈভব সূর্যবংশীর

এছাড়াও আনন্দ রাঠির বিশেষজ্ঞ গণেশ ডোংরে সহ বেশ কয়েকজন বিশিষ্ট বিশেষজ্ঞ বলছেন, লোধা ডেভেলপারসের শেয়ারের দাম খুব শীঘ্রই অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তাঁদের দাবি, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম 1,190 টাকায় ট্রেড করতে পারে। যদিও বর্তমান সময়ে এই সংস্থার একটি শেয়ারের দাম রয়েছে 1,143 টাকা। সব মিলিয়ে বলাই যায়, বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই তিন শেয়ারে বিনিয়োগ করে কপাল খুলতে পারে বিনিয়োগকারীদের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment