অর্ধেক দামে মিলছে Samsung Galaxy S25!

সৌভিক মুখার্জী, কলকাতা: ফ্লাগশিপ স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। যদি আপনার বাজেট 50,000 টাকার মধ্যে হয় তাহলে সেই সুযোগ দিচ্ছে এবার Samsung। হ্যাঁ, Samsung Galaxy S25 কেনার সেরা সুযোগ এটি। কারণ, এর দাম এখন প্রায় 50,000 টাকার কাছাকাছি চলে এসেছে। ফলে গ্রাহকদের জন্য এটি হতে পারে একেবারে আকর্ষণীয় বিকল্প।

কত দামে মিলছে Samsung Galaxy S25?

Samsung Galaxy S25 ফোনটির 12GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম এখন কুপন প্রয়োগ করার পর অনেকটাই কমে যাচ্ছে। এর সঙ্গে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে এই ফোনের দাম নেমে আসছে মাত্র 50,825 টাকায়। আবার অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টেও মিলছে বিরাট ছাড়। কুপন এবং ব্যাংক অফারের পর এই মডেলের দাম দাঁড়াচ্ছে মাত্র 55,670 টাকা।

তবে যদিও এটি সর্বশেষ প্রজন্মের স্মার্টফোন নয়। কিন্তু Galaxy S25 এখনও প্রিমিয়াম ফিচারের দিক থেকে শক্তিশালী প্রতিযোগী। ফোনটিতে রয়েছে 6.2 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যা এক হাতে ব্যবহার করার জন্য বেশ উপযুক্ত। এছাড়া বড় আকারের ফোন যারা পছন্দ করেন না তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

রয়েছে শক্তিশালী প্রসেসর এবং অন্যান্য সুবিধা

এদিকে এই ডিভাইসটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত। যার ফলে দৈনন্দিন ব্যবহার কিংবা ভারী কাজের জন্য এটি একেবারে দারুণ অপশন হতে পারে। তাছাড়া বর্তমান সময়ে অনেক স্মার্টফোনে টেলিফটো ক্যামেরা বাদ দেওয়া হলেও Galaxy S25 ফোনটিতে রয়েছে 10MP টেলিফটো সেন্সর, যা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। যার ফলে দূরের ছবি তুলতে এটি বাড়তি সুবিধা দেবে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পর পালা গড়করির? E20-র বিরুদ্ধে সংসদ অভিযানের ডাক ড্রাইভারদের

তবে Samsung এই ফোনের জন্য দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। আগামী কয়েক বছর পর্যন্ত নতুন Android আপডেট এবং নিরাপত্তা আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ফোনটিতে। এছাড়া One UI-তে AI ফিচার, কাস্টমাইজেশন এবং বিভিন্ন প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করা হয়েছে এই মডেলে। ফলে গ্রাহকদের জন্য এটি হতে পারে একেবারে দারুণ বিকল্প।

Leave a Comment